প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক সুজয় শুভ, এম এইচ তমালসহ মোট ১২ জনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ক্যাম্পাস ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে ছাত্র শিক্ষক সংহতি সভায় অংশগ্রহণ করতে আসার সময় পথে তাদের হেফাজতে নেয়া হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নিরাপত্তার দিক বিবেচনা করে ১২ জনকে হেফাজতে নেয়া হয়েছে। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কমিটি না থাকলেও ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে কারণে তাদের অবস্থান বলে জানান তারা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
২১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে