বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত

বরিশাল প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

বরিশালে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৯ জুন) বিকেলে বরিশাল নগরের আমতলার মোড়ে ও সদর উপজেলার তালুকদার হাট মোড়ে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- বরিশাল সদর উপজেলার তালুকদার হাট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র অহিদুল ইসলাম (১৬) ও নগরের শেরে বাংলা সড়কের বাসিন্দা মৃত মো. উলফাত আলী হাওলাদারের ছেলে মো. সোহরাব হোসেন হাওলাদার (৮০)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিকেল ৩টায় স্কুল ছুটির পর অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অহিদুল ইসলাম। তালুকদার হাট মোড় এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে চাপা পড়ে মাথায় আঘাত পায় সে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

অপরদিকে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বৃদ্ধ সোহরাব হোসেন মোটরসাইকেল চালিয়ে নগরের রুপাতলী থেকে আমতলা মোড় এলাকায় যান। এ সময় নগরের নথুল্লাবাদগামী একটি কাভার্ড ভ্যান তাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে। তখন কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে সোহরাব হোসেন রাস্তায় পড়ে যান। তখন কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

পরিদর্শক বিপ্লব আরও জানান, ঘটনার পর কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে