জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলায় বেশি ভোটার হবে: ইসি আনিছুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮: ২৯

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের থেকেও বেশি সংখক ভোটার উপজেলা নির্বাচনে উপস্থতি থাকবে। সম্প্রতি কয়েকটি নির্বাচনে তাপপ্রবাহের মধ্যেও ব্যাপক ভোটার উপস্থিত ছিল। এসব নির্বাচনে ৭৯ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল।

মঙ্গলবার দুপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সময় এসব প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।

এমপি-মন্ত্রীদের আত্মীয়স্বজনদের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য কারো আত্মীয়-স্বজনের বিষয়ে আইনে বলা নেই। আইনে বলা আছে, যিনি প্রাপ্তবয়স্ক এবং যিনি ভোটে অংশগ্রহণের যোগ্যতা সম্পন্ন তিনি অংশগ্রহণ করতে পারবেন। তিনি আরও বলেন, আমরা গোয়েন্দা মাধ্যমে যে তথ্য পাই তাতে তেমন সমস্যা দেখি না। দু-একটি জায়গায় বিচ্ছিন্ন সমস্যা রয়েছে, তা আমরা কঠোর নজরদারিতে রেখেছি। যদি বড় ধরনের সমস্যার সৃষ্টি করে আমরা তা মেনে নেব না। আমরা নির্বাচন স্থগিত করা, প্রার্থিতা বাতিল করার ব্যবস্থাও নিতে পারি।

এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নির্বাচনের বিষয়ে মতামত তুলে ধরেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৮ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে