চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ, আটক ৪০

বাসস
ছবি: সংগৃহীত

জেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪৮০ কেজি (১১২ মণ) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। একই সময় জাটকা পরিবহনে ব্যবহৃত ৭টি অটোরিকশাসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

বুধবার বেলা ১টায় চাঁদপুর নৌ থানায় সাংবাদিকদেরকে এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ থেকে প্রায় ২ হাজার কেজি ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় পরিবহনের সময় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় জাটকা পরিবহনে ব্যবহৃত সাতটি অটোরিকশা জব্দ ও সাত চালকসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) বেলায়েত হোসেন শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ নৌ থানার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে ও মোহনপুর এলাকায় গরীব, দুস্থ ও অসহাদের মাঝে বিতরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে