দশজনের শোকজের জবাব দিতে আদালতে হাজির ৪০০ জন

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

রবিবার সকাল ১০টা। প্রতিদিনের ন্যায় কর্মব্যস্ততা শুরু হয় রাজশাহীর আদালতপাড়ায়। ঠিক এমন সময় নানা বয়সি একদল মানুষ হাতে ব্যানার আর লুঙ্গি-শাড়ি, ফুলপ্যান্ট-হাফপ্যান্ট পড়ে আদালত চত্ত্বরে হাজির। দেখেই মনে হচ্ছিল তারা গ্রামের খেঁটে খাওয়া কর্মজীবী কৃষক-শ্রমিক। আদালত চত্ত্বরে শিশু থেকে বৃদ্ধ নানাবয়সি প্রায় ৪০০ জন মানুষের উপস্থিতি যেন উপস্থিত জনতার মধ্যে ভাবাবেগের উদ্রেক করেছিল।

কেন এতো মানুষ আদালত চত্ত্বরে? সংবাদ কর্মী পরিচয় দিয়ে আগ্রহ নিয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করতেই সাদাসিধে এসব মানুষ সমস্বরে বলে উঠলেন, ‘আমরা আদালতে অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি’।

কী কারণ জানতে চাইলে তারা বলেন, আমরা গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া ও বারোমাইল-বিদিরপুর গ্রামের দরিদ্র কৃষক পরিরবার। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মার পানি শুকিয়ে যখন চর পড়ে, তখন সেখানে ফসল ফলাই। কিন্তু সেই মাটিই কেটে নিয়ে যাচ্ছে বালু কারবারিরা। ফসলসহ এ মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় আমাদের নামে মামলা হয়।

বালুঘাট ইজারা গ্রহণকারীদের পক্ষ থেকে আজাদ আলী নামের এক ব্যক্তি সম্প্রতি রাজশাহীর আদালতে আমাদের গ্রামের ১০ জনের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ তুলে মামলা করেন। মামলার কারণে আদালত আমাদের এই ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আজ (রবিবার) তাদের সশরীরে হাজির হয়ে এর জবাব দিতে বলেন।

আদালতের নির্দেশনা মোতাবেক রবিবার সকালে বিবাদীরা রাজশাহীর আদালতে এসেছিলেন। তবে তারা একা নন, তাদের সঙ্গে এসেছিলেন ওই তিন গ্রামের অন্তত ৪০০ মানুষ। অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের বিরুদ্ধেই মামলা করায় আদালতে এসেছেন প্রতিবাদ জানাতে। কর্মজীবী এসব মানুষ আদালত চত্ত্বরের পাশেই রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রবিবার সকালে বিক্ষোভ করেন। পরে তারা প্রতিকার চেয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে একটি স্মারকলিপিও দেন।

জানা গেছে, জেলা প্রশাসনের ইজারা দেওয়া এই বালুমহালটি গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া গ্রামে। বেশ কয়েকবছর ধরে এই ঘাটটি ইজারা দিচ্ছে জেলা প্রশাসন। আগে সেখেরপাড়া ওয়াবদা মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করত। কিন্তু এখন এই খেলার মাঠের ওপর দিয়েই বালুবাহী ট্রাক চলে। এলাকার যুবকেরা এখন আর ওই মাঠে খেলাধুলা করার সুযোগ পায় না। রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা আজিজুল আলম বেন্টু, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা আনোয়ার হোসেন এই বালুমহালটি ইজারা নিয়েছেন। তাদের লোকজন গ্রামের পাশ থেকে মাটিও কেটে নিয়ে যাচ্ছেন।

বিক্ষোভে এসেছিলেন এলাকার কলেজশিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুস সালাম। বালু কারবারিদের মামলায় তাকেও বিবাদী করা হয়েছে।

আবদুস সালাম বলেন, ‘যেভাবে গ্রামের পাশ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে তাতে কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। এলাকার মসজিদ, স্কুল থেকে শুরু করে সবই ভরামৌসুমে পদ্মায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছিলেন। অভিযোগ করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসে মাটি কাটা বন্ধ করেন। একদিন মাটি কাটা বন্ধ রেখে মাপজোখ করা হয়। ইজারা গ্রহণকারীরা কোনদিকে কতটুকু বালু ও মাটি কাটবেন তা তিনি দেখিয়ে দিয়ে যান। এরপরও তারা গ্রামের পাশ থেকে মাটি কাটতে শুরু করে। তখন বাধা দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

এই বিক্ষোভে প্রেমতলী-কাঁঠালবাড়িয়া, সেখেরপাড়া-বারোমাইল ও বিদিরপুর গ্রামের প্রায় ৪০০ নারী-পুরুষ আসেন।

সেখেরপাড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘এলাকায় সরকারী বন রয়েছে। মাটি ও বালু কেটে নিয়ে যাওয়ার কারণে সামাজিক বনবিভাগের এই বনও হুমকির মুখে পড়েছে। এই বনের কর্মকর্তারা ঘুষ খান। তারা কোন প্রতিবাদ করেন না। আমরা সবকিছু রক্ষার জন্যই প্রতিবাদ করেছি। এ জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তা না হলে গ্রামবাসী বড় আন্দোলন গড়ে তুলবে। গ্রাম বাঁচাতে আমাদের কাছে আর কোন পথ নেই।’

গ্রামের বাসিন্দা গোলাম কবির খোকন বলেন, ‘নদীর পানি নেমে যাওয়ার পর গ্রামের পাশে দরিদ্র লোকজন চাষাবাদ করেন। সেই জমিই ফসলসহ কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটার জন্য। এর ফলে গ্রামের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা চাষাবাদ থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি গ্রামের পাশে গভীর খাদ তৈরি হচ্ছে। আসছে ভরামৌসুমে পানি এলেই ভাঙন শুরু হবে। এর ফলে কয়েকটি গ্রাম বিলিন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই আমরা চাই আমাদের গ্রামে যেন বালুমহাল করে ইজারা দেওয়া না হয়। তাহলে আমাদের ছেলেরা আবার খেলার মাঠে খেলবে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চাই।’

গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করার বিষয়ে জানতে চাইলে বালুমহাল ইজারা গ্রহণকারীদের একজন আনোয়ার হোসেন বলেন, ‘বালুমহালে বালুর পাশাপাশি মাটিও কাটতে পারব। সিডিউলে মাটি কাটার বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। তবে কোথাও কোন কাজই শতভাগ নিয়ম মেনে করা যায় না। এখানেও একটু এদিক-সেদিক হয়েছে। এখন গ্রামের কিছু সুবিধাভোগী ব্যক্তি সুবিধা না পেয়ে আমাদের বিরুদ্ধে গ্রামবাসীকে বিক্ষুব্ধ করে তুলছে। আজ গ্রামের লোকজন শহরে এসেছিলেন। তাদের মুরুব্বিরা আমার সঙ্গেও দেখা করেছেন। আগামী ২২ তারিখে তাদের সঙ্গে আবার বসতে চেয়েছি। সমস্যার আমরা সমাধান করে ফেলব।’

এ বিষয়ে জানতে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ-এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে