বিনা সুদে ঋণ পাওয়ার লোভে বাসভর্তি মানুষ শাহবাগে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাচারকৃত বিপুল অর্থ দেশে ফেরত আনবেন ড. ইউনূস, সেই টাকায় বিনা সুদে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। বিনা সুদের সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। প্রাথমিকভাবে এক হাজার টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ।

এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ বাসযোগে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য, বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। খবর পেয়ে ছাত্রজনতা-পুলিশ শাহবাগ এবং টিএসসিতে বাসগুলো আটকে দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। শাহবাগ থানায় আটক করা হয়েছে প্রতারক চক্রটির ১০-১৫ জনকে।

সরেজমিনে দেখা যায়, নোয়াখালী, লক্ষ্মীপুর, টাঙ্গাইলের অপেক্ষাকৃত প্রত্যন্ত চরাঞ্চলের মানুষেরাই এই ফাঁদে পা দিয়েছেন। বাসগুলোও এসব এলাকার। বিনা সুদে ঋণ পাওয়ার লোভে তারা এক হাজার টাকা দিয়ে সমাবেশে এসেছেন। বাস ছাড়াও মাইক্রোতেও মানুষদের আনা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের ছাত্র আজিজুল হক বলেন, রাত থেকে সকাল পর্যন্ত আমরা প্রায় শতাধিক বাস এবং মাইক্রো আটক করেছি এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অভ্যুত্থানের এতদিন পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দূর্বলতার সুযোগে এই ঘটনাগুলো ঘটছে। এর পেছনে পরাজিত শক্তির ইন্ধন দেখতে পাচ্ছি।

মিথ্যা লোনকাণ্ডের পিছনে ফরওয়ার্ড পার্টি

ফাঁদে পড়ে বাসে ঢাকায় আসা মানুষদের কাছে মিলেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের লিফলেট। এতে সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনের ছবি ও পরিচয় দেওয়া আছে। এ ছাড়া সমাবেশের অনুমতি সম্বলিত ডিএমমি কমিশনারের ভুয়া পত্রও তাদের কাছে পাওয়া গেছে।

অভ্যুত্থানের আগে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ, নামে এই সংগঠনটি চালাতেন আ ব ম মোস্তফা আমীন। এখন সেটি নতুন নামে এসেছে। মোস্তফা আমীন ফরওয়ার্ড পার্টির আহ্বায়ক। লিফলেটে দেওয়া তার নম্বরে ফোন করে সেটি বন্ধ পাওয়া গেছে।

১৫ জনকে আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি সমকালকে বলেন, ফরওয়ার্ড পার্টি নামে একটি সংগঠনের প্রলোভনে পড়ে এই মানুষগুলো ঢাকায় এসেছে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম নেতাগোছের সন্দেহভাজন ১০-১৫ জনকে শাহবাগ থানায় হস্তান্তর করেছে।

ষড়যন্ত্রের আভাস দেখছেন সমন্বয়করা

বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে মানুষদের জড়ো করার পেছনে ষড়যন্ত্রের আভাস দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের গোয়েন্দা সংস্থা ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সমন্বয়ক ও নয় দফার ঘোষক আব্দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলনসহ শিক্ষার্থীদের উসকানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করার বড় প্ল্যান রয়েছে।

তিনি আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীরা প্রকাশ্যে ঘুরে ঘুরে জনে জনে টাকা দিয়ে গ্রাম-গঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় নিয়ে আসতেছে। আর আমাদের গোয়েন্দা সংস্থা কিছুই জানে না? কোনো প্রকার পূর্বপ্রস্তুতিও দেখলাম না! তারা কি আসলেই জানে না, নাকি তারাও এই ষড়যন্ত্রের অংশ? আমরা কোনটা ধরে নিব?’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে প্রায় ৬ কোটি টাকার ফসলহানি

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কলা, পেঁপে ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, প্রায় ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি টাকা। এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে তারা সরকারি সহায়তা চেয়েছেন।

১ দিন আগে

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩

রংপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা শেষে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন ভুরুঙ্গামারীর একই এলাকার কয়েকজন বাসিন্দা। পথিমধ্যে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই জন

২ দিন আগে

কিশোরগঞ্জে তলিয়ে গেছে ২ হাজার হেক্টর জমির ধান, কৃষকের আহাজারি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে আবারও দেখা দিয়েছে ফসলহানির শঙ্কা। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ হাজার হেক্টর পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে, ফসল হারিয়ে আহাজারি করছেন অনেকে।

২ দিন আগে

সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙেছে দুটি বাঁধ, ডুবছে জমির ধান

টানা বৃষ্টি, পানির চাপ ও বজ্রপাতের আতঙ্কে হাওর এলাকার কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। শ্রমিক সংকট, যন্ত্রচালিত হারভেস্টর ব্যবহারে প্রতিবন্ধকতা এবং ধান শুকানোর সুযোগ না থাকায় সংকট আরও তীব্র হয়েছে। অনেক স্থানে খলায় রাখা ধানও পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।

২ দিন আগে