নড়াইল প্রতিনিধি

নড়াইলে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন ।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সর্দার (৩৩) স্থানীয় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম (২৭) তুলারামপুর গ্রামের জহুরুল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকচালক সুজাত তেল না পেয়ে নাহিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন। পরে কাজ শেষে নাহিদ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকটি তাকে ধাওয়া করে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘাতক চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদদীন বলেন, “সুজাত নামের এক ট্রাকচালক পাম্পে তেল নিতে আসে কিন্তু তেল না থাকায় তাকে আমরা দিতে পারিনি। এ নিয়ে নাহিদ ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
“একপর্যায়ে ওই ট্রাকচালক রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না; তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।”
পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম বলেন, “নাহিদ ভাইকে ট্রাকচাপার হুমকি দিয়ে চালক পাম্পেই অবস্থান করছিল। রাত আনুমানিক সোয়া ২টা দিকে নাহিদ ভাই পাম্পের কাজ সেরে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। এ সময় সুজাতও ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়।
“এ নিয়ে আমাদের সন্দেহ হলে আমি আর ক্যাশিয়ার জসিমউদ্দীন ভাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই, গিয়ে দেখি নাহিদ ভাইকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে চলে যাচ্ছে চালক।”
এ ঘটনায় নাহিদ ঘটনাস্থলেই নিহত হয় এবং জিহাদুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নড়াইল থানা পুলিশের ওসি মো. ওলি মিয়া বলেন, “পাম্পসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে তেল নিয়ে বিতণ্ডা থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবুও পূর্বের কোনো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”
নাহিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার পক্রিয়া ও তদন্ত চলমান আছে, দ্রুতই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

শনিবার (৮ আগস্ট) ভোরে উখিয়ার ইরানি পাহাড় ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার লাশ উদ্ধার করা হয়।
৯ ঘণ্টা আগে
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
১২ ঘণ্টা আগে
দিনাজপুর থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও কমপক্ষে ১২ জন।
১২ ঘণ্টা আগে
নড়াইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ১১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে বর্তমানে চালু আছে ৯০টি। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে বাকি ২৮টির মধ্যে কিছু সিলগালা করা হয়েছে, আর কিছু প্রতিষ্ঠান নিজেরাই কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
১ দিন আগে