কক্সবাজার প্রতিনিধি

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১০০ জন সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের টেকনাফে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাঁজোয়া যান নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সেখান থেকে একে একে ১০০ জন বিজিপি সদস্যকে তোলা হয় বিজিবির কাভার্ডভ্যানে। তাদেরকে টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত কয়েক দিন ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের তুমব্রু লেফট ক্যাম্প ও ঢেঁকিবনিয়া সীমান্ত চৌকিতে রাখাইন রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে বিজিপি ও সেনাবাহিনীর তীব্র লড়াই হয়েছে। এতে আরাকান আর্মি মিয়ানমার সরকারের দুটি স্থাপনা দখল করে নিয়েছে। এর আগে ৪ ফেব্রুয়ারি আরাকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্প দখল করে নেয়। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে গত কয়েক দিনে বিজিপি সদস্য, সামরিক ও বেসামরিক ৩৩১ জন নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ও উখিয়ায় পালিয়ে আসেন। পরে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে নিরাপদ আশ্রয়ে যান। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যদের সমুদ্রপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে