প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেন তৃতীয় লিঙ্গের দুই প্রার্থী। রংপুর-৩ আসনে স্বতন্ত্র ও গাজীপুর-৫ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা। আলোচনায় থাকলেও দুইজনের কেউই জয়ী হতে পারেননি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন। সারা দেশের স্থানীয় সরকারের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একজন সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর, একজন পৌর সভার সংরক্ষিত কাউন্সিলর, ৪ জন ইউনিয়ন পরিষদ সদস্য রয়েছেন।
রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে ২৩ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।
গাজীপুর-৫ আসনে তৃতীয় লিঙ্গের ঊর্মি ভাণ্ডারী একতারা প্রতীক নিয়ে ১ হাজার ৯৬ ভোট পেয়েছেন। পৃথক দুই আসনে ২৪ হাজার ৪২২ ভোট পেয়েছেন ওই দুই প্রার্থী।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে