নড়াইল প্রতিনিধি

নড়াইলের জেষ্ঠ্য সাংবাদিক এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গত ২৬ অক্টোবর মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে 'ভুয়া মুক্তিযোদ্ধা' হিসেবে চিহ্নিত করে এই গেজেট বাতিল করা হয়। তার গেজেট বাতিলের বিষয়টি গত ২৮ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
সাংবাদিক এনামুল কবির টুকু নড়াইলের কালিয়া উপজেলার পাচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের আবু বক্কার সিদ্দিকীর ছেলে। তিনি জাতীয় দৈনিক 'আমাদের সময়' পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনামুল কবির টুকু ছাড়াও নড়াইলের আরও তিনজন 'ভূয়া মুক্তিযোদ্ধার' গেজেটও বাতিল করা হয়েছে।
জানা গেছে, নড়াইলের 'ভূয়া মুক্তিযোদ্ধাদের' গেজেট বাতিলের বিষয়টি প্রথম সামনে আনেন নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের বাসিন্দা আমেরিকাপ্রবাসী নেওয়াজ মাহামুদ ভিকু।
এ বিষয়ে মুঠোফোনে নেওয়াজ আহমেদ ভিকু বলেন, ‘সাংবাদিক এনামুল কবির টুকু একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন। তাকে আইনের আওতায় আনা হলে বিস্তারিত সব তথ্য বেরিয়ে আসবে।’
নড়াইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. তরিবর রহমান বলেন, নড়াইলের 'ভূয়া মুক্তিযোদ্ধাদের' গেজেট বাতিলের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন।
তিনি দাবি করেন, ‘নড়াইলে আরও কিছু ভূয়া মুক্তিযোদ্ধা রয়ে গেছেন, যাদের গেজেটও বাতিল করা প্রয়োজন।’
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে তার কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে।

৩২ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন ৬৪২ ফুট দীর্ঘ এ প্রাচীরের কাজ করছে ‘মণিহার এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
৭ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মিরপুরের ই-ব্লকের ওপেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
১২ ঘণ্টা আগে