প্রতিনিধি, রাজনীতি ডটকম

গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
নিহত ওই নারীশ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় এক
নারীশ্রমিক মারা যান। এরপরে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় সিটি কর্পোরেশনের ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এছাড়া, তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে