রাজশাহী ব্যুরো

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ রায়হানুল হক রায়হানকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পুঠিয়া থানায় দায়েরকৃত বিএনপির এক কর্মীকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদের নেতৃত্বে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র দিবস উপলক্ষে কর্মসূচি চলছিল। এসময় চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় দীর্ঘ ৯ বছর পর পুঠিয়া থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের স্ত্রী মোসা. মাছুফা বেগম। মামলায় রায়হানসহ আরও ২৬০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে রাজশাহীর (চারঘাট-বাঘা) সার্কেল এএসপি প্রণব কুমার বলেন, সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হানকে আপাতত পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
উল্লেখ্য, রাহেনুল হক রায়হান ২০০০ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। সর্বশেষ গত সংসদ নির্বাচনে তিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে প্রার্থী হয়ে পরাজিত হন।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। কৃষকের চোখের সামনে পানির নিচে ডুবে যাচ্ছে পাকা ও আধাপাকা বোরো ধান। কষ্টে ফলানো বোরো ফসল রক্ষায় শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওরপাড়ের কৃষকরা।
৩ দিন আগে
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা ঝড়-বৃষ্টির কারণে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার কৃষকরা বাড়ির আঙিনায় ও খলায় রাখা ধান নিরাপদ জায়গায় সরাতে পারেননি। বুধবার ভোরে দেখা যায়, অধিকাংশ খলায় রাখা ধান পানিতে ভেসে যাচ্ছে। অনেক কৃষকের ঘরে সারা রাত ধরে কান্নার শব্দ শোনা গেছে।
৩ দিন আগে
রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এ দম্পতিকে মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আজ বুধবার দুপুরে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
৩ দিন আগে
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কলা, পেঁপে ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, প্রায় ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি টাকা। এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে তারা সরকারি সহায়তা চেয়েছেন।
৩ দিন আগে