নেত্রকোণায় সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি সংগৃহীত

নেত্রকোণায় পৃথক অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজ খান এবং মোহনগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব রুবেল মিয়া।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে, খাগড়াছড়িতেও বন্যার শঙ্কা

এর আগে ১৯৮৩ সালে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্তও ৩৩০ থেকে ৩৮৬ মিলিমিটারের মতো বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই অতি ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে নগরের নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে।

৮ ঘণ্টা আগে

বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী নির্ধারিত ন্যায্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেও তারা আন্দোলনে নেমেছেন।

১০ ঘণ্টা আগে

ভারী বৃষ্টিতে দেয়াল ধসে প্রাণ গেল তরুণের

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় পরিবারটি পাহাড়ঘেঁষা একটি সেমিপাকা ঘরে ছিল। ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে দেয়ালের ওপর পড়ে। এতে দেয়ালটিও ধসে যায়। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংকের এক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১ দিন আগে