ডেস্ক, রাজনীতি ডটকম

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।
শনিবার (২৯ আগস্ট) ঢাকার একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন ও সার্বিক বিকাশে ইয়াশা সোবহানের ধারাবাহিক কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সচেতনতা, অন্তর্ভুক্তি, প্রয়োজনীয় সহায়তা এবং সুযোগ তৈরিতে তার সম্পৃক্ততাও এ স্বীকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে।করপোরেট নেতৃত্বের পাশাপাশি বিশেষ শিশুদের কল্যাণে তার সম্পৃক্ততা সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে।
২০১৭ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ছয় শতাধিক বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে। শিশুদের জন্য শিক্ষা ও প্রয়োজনীয় যত্নের পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। বিশেষ শিশুদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং আরও স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে কাজ করছে উক্ত ফাউন্ডেশনটি।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান এসব কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ শিশুদের নিয়ে কাজের পাশাপাশি তার সামাজিক উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও বিস্তৃত। তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করছেন।
এ ছাড়া সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং জীবিকা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যে তার সামাজিক উদ্যোগের অংশ হিসেবে বিনা সুদে ক্ষুদ্রঋণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের নেতৃত্বে বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও তিনি ভূমিকা রাখছেন।
‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ ইয়াশা সোবহানের অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে কাজের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই সম্মাননা তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরিতে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চলমান কার্যক্রমকেও সামনে নিয়ে এসেছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়, যা সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।
৬ দিন আগে
ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর
৬ দিন আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা
৭ দিন আগে
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি
৮ দিন আগে