বাজেট অনুমোদন পেল উপদেষ্টা পরিষদে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ জুন ২০২৫, ১৪: ০২
সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ছবি: পিআইডি

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ সময় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে আজ সোমবার বিকেল ৩টায় পূর্বধারণকৃত এই বাজেট বক্তৃতা পেশ করবেন।

সাধারণত জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী বাজেট পেশ করে থাকেন। বাজেটের জন্য বিশেষ সংসদ অধিবেশনও আহ্বান করা হয়। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। এ পরিস্থিতিতে সংসদের পরিবর্তে বিটিভি-বেতারে প্রচার করা হবে বাজেট বক্তৃতা। পরে উপদেষ্টা পরিষদের অনুমোদনে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে বাজেট চূড়ান্তভাবে পাস হবে।

এর আগে এক-এগারের তত্ত্বাবধায়ক সরকারের সময় তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম দুটি বাজেট ঘোষণা করেছিলেন বিটিভি-বেতারে বক্তৃতা সম্প্রচারের মাধ্যমে। ওই সময়ও রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে বাজেট কার্যকর হয়েছিল।

এবারের বাজেটে ব্যতিক্রমী আরেকটি দিক হলো— এই প্রথম দেশের ইতিহাসে বাজেটের আকার কমছে। গত অর্থবছরে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সেখান থেকে প্রায় সাত হাজার কোটি টাকা কমছে বাজেটের আকার। এর আগে সবসময়ই আগের অর্থবছরের তুলনায় পরের অর্থবছরের বাজেটের আকার বেড়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে