তেলের দাম ফের ১০০ ডলারের ওপরে, অস্থির আন্তর্জাতিক বাজার

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি দাবির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।

সোমবার তেলের দামে বড় পতনের পর মঙ্গলবার (২৪ মার্চ) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা স্থগিত ও আলোচনার ইঙ্গিত দিলেও, তেহরানের পক্ষ থেকে আলোচনার খবর অস্বীকার করায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিবিসি জানায়, এশিয়ায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে, ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলারে পৌঁছেছে। আর নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২% বেড়ে ৯১.৫৫ ডলার হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা পাঁচদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন এবং তেহরানের সঙ্গে আলোচনাকে খুবই ইতিবাচক বলে অভিহিত করেন—এর প্রতিক্রিয়ায় তেলের দাম ১০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছিল।

কিন্তু এখন বিনিয়োগকারীরা এই তথ্যকেও মাথায় রেখেছেন যে, তেহরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই করেনি। ফলে বাজারে অনিশ্চয়তা এখনও কাটেনি।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-কাতার বৈঠকের আবহে বিশ্ববাজারে কমল তেলের দাম

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য মতে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮৭.২৪ ডলারে নেমেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ কমে দাঁড়ায় ৮১.৬৭ ডলারে।

৫ দিন আগে

বাড়লো সোনার দাম, ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায়, যা সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

৭ দিন আগে

কানাডার গাড়ি-ইস্পাতে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের

ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর

৭ দিন আগে

আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা

৮ দিন আগে
Advertisement