'সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকও দেখতে হবে'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের ঢালাও সমালোচনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে। সরকারের ভুল যে নেই, তা নয়। সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে ভুল সংশোধন করা যাবে।

এ সময় সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্য প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা।

সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থনীতিবিদদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের জুনিয়র অর্থনীতিবিদরা, তারা নাকি কিছুই দেখেন না। আমি তাদের সবাইকে চিনি। ৭০ সাল থেকে শিক্ষকতা করি, সবাই আমার ছাত্র। যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চান, দেখতে পারবেন না।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যা হোক, আপনাদের স্বাধীনতা আছে- আপনারা বলতে পারেন।

তিনি বলেন,সূক্ষ বিষয় থাকতে পারে। গ্লাসের অর্ধেক দিকটা না দেখে, পানি ভর্তি উপরের দিকে তাকান। ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে। আমি সবসময় বলি স্বচ্ছতা দিনের আলোতে বেরিয়ে আসে। আমার একটা কথা- সানশাইন ইজ দ বেস্ট এন্টিসেপটিক। যতই সেভলন ব্যবহার করি, ডেটল ব্যবহার করি কিন্তু ড্রেসিং এর সময় দেখবেন ডাক্তাররা কিন্তু কোনো কিছু দেয় না। জাস্ট একটু মুছে দিয়ে দেয়।

উপদেষ্টা বলেন, আমার ওয়াইফ একদিন ড্রেসিং এর সময় বললো কিছুই তো দিচ্ছে না। ডাক্তারকে বললাম। উনি বললো, কিচ্ছু লাগবে না। খালি একটা গজ দিয়ে একটু ওপরের দিকে ড্রেসিং করে দিলো। বললো, বাতাস ও সূর্যের আলোতে সুস্থ হয়ে যাবে। হুইচ ইজ ট্রু।

অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরেকটু সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার বয়স ৬৫ বছরের বেশি। হয়তো একটু চেষ্টা করবো। তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব টেক স্যাভি না। এই খালি টেলিফোনটা, ম্যাসেজটা নিতে পারি। আর ইমেইল দিতে পারি। এর বেশি কিছু করলে আটকে গেলে আমি পারি না। এটা কিন্তু সবার জন্য। এটা ইউনিভার্সাল একটা সিস্টেম। সবাই বুঝতে পারবে। কম্পিউটারের ভাষা এমন ভাষা যে সবাই বুঝতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। শিগগির কিন্তু এটা লোকজন ব্যবহার করবে।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা এ সময় বলেন, বাজেটের পর একটি সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয় না কী ধরনের পরিবর্তন হয়েছে। কোনটা ভাল, কোনটা খারাপ সেটা বেসরকারি খাত থেকে আমরা শুনি, এর মধ্যে অনেক ভুলও হয়।

তিনি বলেন, যারা এনবিআর নিয়ে রিপোর্টিং করেন তাদেরকে নিয়ে বাজেট পরবর্তী সময়ে একটি সেমিনার করা প্রয়োজন । বাজেটে যে পরিবর্তন করা হয়েছে সেগুলো আসলে কী ও কেন করা হয়েছে; কতটা রাজস্ববান্ধব এই জিনিসগুলো যদি আমাদের গণমাধ্যমকর্মীদের বোঝান তাহলে তারা জাতিকে বোঝাতে পারবেন। ভুল বোঝাবুঝি কমে যাবে।

সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনা পরিবর্তন নিয়ে কথা বলেন বাজেটের শীর্ষ কর্মকর্তারা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রেমিট্যান্সে সব রেকর্ড ভাঙল মার্চ মাস

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে গত বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এতদিন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল।

৪ দিন আগে

বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যে ট্রেড মিস-ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে এই

৪ দিন আগে

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ দফায় এ কার্যক্রম শুরু করা হয়। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দে

৪ দিন আগে

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলার উ

৫ দিন আগে