বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে ফের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ দাম বাড়লো।

ইরান ও ওমানের মধ্যে আলোচনার পরও গুরুত্বপূর্ণ এই নৌপথটি কবে খুলবে, তা স্পষ্ট না হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছেছে।

এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় ব্রেন্ট ও ডব্লিউটিআই-উভয় ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। সে সময় ধারণা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে এবং এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় চালু হতে পারে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে।

সংযুক্ত আরব আমিরাতের তেল সংস্থা এডিএনওসি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে তাদের ১৫টি জাহাজে হামলা চালানো হয়েছে। চুক্তি বাস্তবায়নে ইরানের বেশ কিছু শর্ত এবং একাধিক হামলার পর বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশের বাজারে সোনার দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

২ দিন আগে

ক্যাশলেস অর্থনীতিতে ভূমিকা রাখছে বাংলা কিউআর— ঢাবির মতবিনিময় সভায় গভর্নর

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটিমাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব। বাংলা কিউআর

৩ দিন আগে

বাংলাদেশে এলো থাইল্যান্ডের শীর্ষ কফি ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’

ক্যাফে আমাজন বাংলাদেশের পরিকল্পনা শুধু কয়েকটি আউটলেট চালুর মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে সারা দেশে একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক মানের ক্যাফে সেবা দেশজুড়ে আরও সহজলভ্য হ

৪ দিন আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৪ দিন আগে