ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতার কূটনৈতিক প্রচেষ্টার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। তবে একই সময়ে দুই দেশ নতুন করে হামলা চালিয়েছে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের হুমকি দিয়েছে। সূত্র: রয়টার্স
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লেও এই কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশাবাদ তৈরি করেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে তেলের বাজারে।
গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৫২ মিনিটে লেনদেনে দেখা যায়, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ কমে ৮৮.৮৭ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় অপরিবর্তিত। এ সময় প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল বিক্রি হয় ৮২.৪৭ ডলারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক মধ্যস্থতার উদ্যোগ বাজারে ইতিবাচক বার্তা দিলেও মধ্যপ্রাচ্যের চলমান সাময়িক উত্তেজনা এবং হুথিদের হুমকি এখনো বৈশ্বিক জ্বালানি খাতের জন্য বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

সম্প্রতি ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা চরম রূপ নেয়। এর জবাবে টানা নবম রাতের মতো তেহরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরান তাদের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির প্রতিশ্রুতি স্থগিত ঘোষণা করেছে এ
১ দিন আগে
এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ উত্তরণ বিলম্বিত করার জন্য নয়। বরং উত্তরণকে আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীল করাই এর উদ্দেশ্য।
৩ দিন আগে
স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ৮৫.২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.০২ ডলারে উঠেছে।
৫ দিন আগে
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন তালিকা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, যা প্রতি গ্রাম হিসেবে ১৮ হাজার ৮৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৯ হাজ
৭ দিন আগে