দেশের বাজারে আজকের সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৯: ০১
সোহার গহনা। ছবি: সংগৃহীত

সোনার দাম কমেছে দেশের বাজারে। সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে ভরিপ্রতি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৭ বার দাম বাড়ানো হলেও মাত্র ১৫ বার কমানো হয়েছে।

গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার সোনর দাম পরিবর্তন হয়। তাতে ৩৫ বার দাম বাড়ে, আর কমে ২৭ বার।

বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুসারে মজুরিতে কিছু তারতম্য হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে