শুল্ক-ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত 'আত্মঘাতী': ডিসিসিআই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থবছরের মাঝামাঝি নজিরবিহীনভাবে অধ্যাদেশ জারি করে অর্ধ শতাধিক পণ্য ও সেবার উপর শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেছেন, ‘আত্মঘাতী’ এই পদক্ষেপ জনগণের উপর বিরূপ প্রভাব ফেলবে। কারণ, এই খরচ পুরোটাই জনগণের ঘাড়ে গিয়ে পড়বে। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ ও ব্যবসা বাধাগ্রস্ত হবে।

আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ সভাপতি রাজিব এইচ চৌধুরীসহ সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন। সেখানে নতুন বছরে ডিসিসিআই’র কর্ম-পরিকল্পনা উপস্থান করেন তাসকীন আহমেদ।

ঢাকা চেম্বারের নতুন সভাপতি বলেন, ‘বিভিন্নভাবে আমরা দেখছি সরকার প্রাইভেট সেক্টরের উপর শুল্ক- ভ্যাট চাপিয়ে দিচ্ছে। আমরা জোর দাবি জানাচ্ছি, বাৎসরিক সরকারি খরচ প্রকাশ করুন। সব খরচ ব্যবসায়ীদের উপর না চাপিয়ে সরকারি খরচ কমান। সরকারি খরচ ২০ শতাংশ কমালেই ৫০ হাজার কোটি টাকা বাঁচবে। এ দিয়ে বাজেট ব্যয় মেটানো সম্ভব হবে। ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে কীভাবে মূল্যস্ফীতি কম রাখবে, এটি আমাদের বোধগম্য নয়। ’

গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ‘হঠাৎ করে সরকার গ্যাসের দাম প্রায় ১৫০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর আগে গত তিন বছরে গ্যাসের দাম বেড়েছে ২০০ শতাংশ। ফলে প্রায় ৪০০ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বেড়েছে। আমাদের হাতে তো ম্যাজিক নেই যে ৪০০ শতাংশ প্রফিট করব?’

তিনি আরও বলেন, ‘এখনো আমরা চাহিদার ৬০ থেকে ৬৫ ভাগ গ্যাস পাচ্ছি না। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি ব্যবসায় বিরূপ প্রভাব ফেলবে।’

তাসকীন আহমেদ বলেন, ‘আমরা চাই অর্থনীতি ও রাজনীতি একই প্ল্যাটফর্মে যেন না আসে। রাজনীতি ও অর্থনৈতিকে আলাদা রাখতে হবে। রাজনীত ও ব্যবসা আলাদা থাকুক। ব্যবসায়ীরা রাজনীতিতে যেতে পারেন, কিন্তু ব্যবসার মধ্যে যেন রাজনীতি না ঢুকে।’

আগামী অর্থবছর আসতে বাকি এখনো প্রায় ৬ মাস। কিন্তু তার আগেই গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক অধ্যাদেশ জারি করে ৬৩টি পণ্য ও সেবায় শুল্ক ও ভ্যাট বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

য়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে কাহিল সাধারণ মানুষের ওপর বাড়তি করের চাপ দুঃসহ যাতনা নিয়ে আসবে। কারণ, পণ্য ও সেবার দাম বাড়বে, সেটা ধনি-গরিব সব ক্রেতাকেই সমানভাবে দিতে হবে। এটি সমাজের উচ্চমাত্রার আয়বৈষম্যকে আরও তীব্র করবে।

অধ্যাদেশ জারি করে অর্ধশত পণ্যে শুল্ক ও কর বাড়াল সরকারঅধ্যাদেশ জারি করে অর্ধশত পণ্যে শুল্ক ও কর বাড়াল সরকার

সরকার প্রত্যক্ষ কর বাড়ানোর পরিবর্তে জনগণের উপর পরোক্ষ করের বোঝা চাপাচ্ছে। এর ফলে গরিব এবং মাঝারি আয়ের মানুষের জীবন আরো কঠিন হয়ে পড়বে বলে অর্থনীতিবিদরা বলছেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে