বাসস

এবারের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ লাভ ও নগদ বিক্রি দুটোই বেড়েছে। রপ্তানি আদেশ পাওয়া গেছে ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার বা ৩৯১ কোটি ৮২ লাখ টাকার। আর নগদ বেচাকেনা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকার।
মঙ্গলবার ঢাকার অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইপিবি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান প্রমুখ।
২০২৩ সালে বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল প্রায় তিন কোটি ডলারের। এ ছাড়া নগদ কেনাবেচা হয়েছিল প্রায় ১০০ কোটি টাকার। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার রপ্তানি আদেশ ১৭ দশমিক ২৫ শতাংশ ও নগদ বেচাকেনা ১৫ শতাংশ বেড়েছে।
ইপিবি জানিয়েছে, এ বছর মেলায় মোট ৩০৪টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এ পাঁচটি দেশের মোট ৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের সংখ্যা ছিল ৩৫১টি; যা বিগত বছরে ছিল ৩৩১টি।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে