ফের বাড়ল সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধিতে দেশের বাজারে দফায় দফায় বাড়ছে দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে ৩ হাজার ৪৪ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৭০ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী দাম ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮১১ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

যাত্রা শুরু করল ঢাকা নিউমার্কেট বুক-স্টেশনারী-অপটিকস-ওয়াচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন- মো. জুম্মা, মো. রতন, মাহবুবুল হক, মো. আবেদ, মো. ফারুক, ওমর হাসান, মো. দেলোয়ার, মো. রুমি, মো. রনি, মো. রিপন, এসএম আরিফুল হক আরিফ, মো. শাকিল, মো. রেজোয়ান, মো. টুটুল, মো. নিপু, মো. মাসুম খান, মো. মুমতাজ, মো. সুমন, মো. রিয়াজুল হাকিম ও মো. জাহাঙ্গীর আলম।

৬ দিন আগে

৬০,৯৫০ মেট্রিক টন গম নিয়ে মার্কিন জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে

এটি আমদানিকৃত গমের চতুর্থ চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা থেকে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

১০ দিন আগে

আজ বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

বাংলাদেশ ব্যাংকের প্রচার ও প্রকাশনা বিভাগ জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এক হাজার, একশ, পঞ্চাশ ও কুড়ি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এবার প্রথমবারের মতো পাঁচশ টাকার নোট বাজারে আসছে।

১১ দিন আগে

সরকারকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা, দাবি বাণিজ্য উপদেষ্টার

তিনি বলেন, ওনারা যে দামে বাজারে (তেল) বিক্রি করছে, সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে। সুতরাং বাজারে ২০ টাকা বেশি দামে তেল দেওয়ার যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। গতকালই তো কিনেছি উনাদের কাছ থেকে...তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে?

১২ দিন আগে