শতাধিক পণ্য-সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজস্ব ভবন। ছবি: উইকিপিডিয়া

নানা আলোচনা-সমালোচনার মধ্যেই শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার। ওষুধ, এলপি গ্যাস ও মোবাইলে ফোনের সিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা রয়েছে এই তালিকায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এসংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করেছে সরকার। এর পরপরই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ সংশ্লিষ্ট নির্দেশনা জারি করায় শুল্ক ও করবৃদ্ধি সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, অধ্যাদেশ কার্যকর হওয়ায় নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যেরই খরচ বাড়বে। দুই অঙ্কের মূল্যস্ফীতির সঙ্গে সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিসপত্রের দামে সাধারণ মানুষকে যে ভোগান্তি পোহাতে হয়েছে, এই অধ্যাদেশের ফলে তা আরও বাড়বে।

যে দুটি অধ্যাদেশের মাধ্যমে শুল্ক ও করহার বাড়ানো হয়েছে সেগুলো হলো— মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

এই অধ্যাদেশে যেসব পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে— বিস্কুট, ওষুধ, মিষ্টি, কয়েক ধরনের টিস্যু, মোটর গাড়ির গ্যারেজ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংক, চশমার ফ্রেম। বাড়ানো হয়েছে সিগারেটের দাম ও এর ওপর আরোপিত কর। পোশাক কেনাকাটায় কর বাড়ানোয় বাড়তে পারে পোশাক কেনার খরচ। রেস্তোরাঁর খাবারের খরচও বাড়বে।

শুল্ক-কর বাড়ানোর তালিকায় আরও আছে বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, যেকোনো ধরনের তাজা ফল, রঙ, ডিটারজেন্ট, পটেটো ফ্ল্যাকস, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এ ছাড়া বাড়ানো হয়েছে ভ্রমণ কর।

এদিকে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর এতদিন ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা ছিল। এটি বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। ইন্টারনেট সেবা বা আইএসপির ওপর প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে। ফলে ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করতে গেলেও খরচ বাড়বে।

এর আগে বিভিন্ন পণ্য ও সেবায় কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব সরকারের কাছে দেয় এনবিআর। গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সে প্রস্তাব পাস হয়। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তাতে প্রধান উপদেষ্টা ও পরে রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হলো।

আর্থিক খাতের সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে ঋণ দিচ্ছে বাংলাদেশকে, তার শর্ত হিসেবে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাড়তি ১২ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে বলেছে। সেই বাড়তি রাজস্ব আদায়ে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়ানোর সুপারিশ ছিল, যা বাস্তবায়ন হলো অধ্যাদেশের মাধ্যমে।

১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন করে শতাধিক পণ্য-সেবায় শুল্ক-কর বাড়ানোর প্রস্তাব অনুমোদন পাওয়ার পরই ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। শুল্ক-কর বাড়ানো হলে এসব পণ্য-সেবায় মানুষের খরচ বাড়বে এবং তা উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নিম্ন আয়ের মানুষের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়াবে— এমনটিই আশঙ্কা সাধারণ মানুষসহ বিশেষজ্ঞদের।

সরকারের তরফ থেকে অবশ্য দাবি করা হয়, এর ফলে জিনিসপত্রের দাম খুব একটা বাড়বে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, এতে নিত্যপণ্যের বাজারে ‘প্রভাব পড়বে না’। অন্যদিকে কর আদায়কারী সংস্থা এনবিআর বলেছিল, এর ফলে মূল্যস্ফীতিতে ‘প্রভাব পড়বে না’।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস সংসদে

নতুন অর্থবছরে সরকারের ব্যয় নির্বাহের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে নির্দিষ্টকরণ বিল, ২০২৬ পাসের মধ্য দিয়ে এই বাজেট অনুমোদন পায়। ২০২৬-২৭ অর্থবছরের শুরুর দিন ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে।

৩ দিন আগে

নীতি সুদহার ১০ শতাংশই বহাল, কমলো ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মুদ্রানীতিতে চলতি বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। তবে মে মাস পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র ৪ দশমিক ৯৮ শতাংশ। এ বাস্তবতায় নতুন করে ডিসেম্বর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ৬ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে

দেশের বাজারে সোনার দাম আরও কমলো

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল সোমবারও এই মানের সোনার ভরি ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ দিন আগে

বিশ্ববাজারে তেলের দাম কমে ৭২ ডলারে, নজর দোহা বৈঠকে

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্ট মাসের ফিউচার চুক্তি ১ দশমিক শূন্য ৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া অধিক সক্রিয় সেপ্টেম্বর মাসের কন্ট্রাক্ট শূন্য দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে লেনদেন হয়েছে ৭৩ দশমিক ৫১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্স

৪ দিন আগে