তিন হাজার কোটি টাকার সভরেন গ্যারান্টি পেল আইসিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) তিন হাজার কোটি টাকার সভরেন গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ সরকার। এ ঋণ গ্যারান্টি পাওয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বা অন্য যেকোন ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থেকে তিন হাজার কোটি টাকা ঋণ নিতে পারবে আইসিবি। রাষ্ট্রীয় বিনিয়োগ এ সংস্থাটি পুঁজিবাজারকে সাপোর্ট দিয়ে থাকে।

পুঁজিবাজারের উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে সংকট কাটাতে সহযোগিতা করে। এ ঋণ পাওয়ার ফলে পুঁজিবাজারে আইসিবি তারল্য সহায়তা করতে পারবে। ফলে পুঁজিবাজার আরও শক্তিশালী হয়ে ওঠতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার এক বৈঠক শেষে এই সভরেন গ্যারান্টি অনুমোদন করা হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আইসিবি যেন এই ফান্ডটি পায় এরজন্য কমিশনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে। এই ফান্ড পেলে আইসিবির আর্থিক সক্ষমতা বাড়বে। ঋণগুলো পরিশোধ করতে পারবে এবং কিছু ফান্ড তারা নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। এতে করে বাজারে তার‌ল্য বাড়বে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে।’

তথ্য অনুযায়ী, বেশ দীর্ঘ সময় ধরে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে তারল্য সংকট কাটানোর জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকা ঋণ চেয়ে আসছিল আইসিবি। তবে আর্থিক সংকটে থাকার কারণে সরাসরি ঋণ দেয়া সরকারের পক্ষে সম্ভব হয়নি। এ নিয়ে কয়েক দফায় চিঠি চালাচালিও হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে ঋণ আর অনুমোদন হয়নি।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকার সকল খাতে সংস্কার কার্যক্রম শুরু করে। বিএসইসি, ডিএসই ও আইসিবি থেকে শুরু করে আর্থিক খাতের প্রায় সবগুলো সংস্থার ব্যবস্থাপনা পরিবর্তন আসে। তবে বিএসইসির নতুন চেয়ারম্যানের নেয়া কিছু সিদ্ধান্তে পুঁজিবাজারে অস্থিরতা শুরু হয়। এমন পরিস্থিতিতে বিএসইসি ব্যাপক সংস্কার কাজ শুরু করে। অর্থ উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নে করণীয় সম্পর্কে জানতে বিএসইসিতে উপস্থিত হলে পুঁজিবাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মূলধনী মুনাফা করহার কমিয়ে অর্ধেক করে দিলে পুঁজিবাজারে ব্যাপক উত্থান হয়।

এরপর নতুন করে আলোচনায় আসে আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের বিষয়টি। এ নিয়ে গত ১৭ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) একটি বৈঠক হয়। বৈঠক শেষে এফআইডির পক্ষ থেকে অর্থ উপদেষ্টার কাছে সেই প্রস্তাবনা রেজুলেশন আকারে তুলে ধরে। পরবর্তী তা গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা অনুমোদন করেন।

এফআইডি সূত্রে জানা যায়, আইসিবির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে তিন হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণের বিষয়ে রাষ্ট্রীয় গ্যারান্টি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এফআইডিকে অনুরোধ করা হলে গত ১৭ অক্টোবর এফআইডি, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির একটি বৈঠক হয়। সে বৈঠকে আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণ দেয়ার বিষয়ে সুপারিশ করা হলে তা গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা অনুমোদন করেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন।

৬ দিন আগে

যুদ্ধের বাজারেও আরামকোর মুনাফা অব্যাহত, ৩ মাসে বেড়েছে ২৬%

এ বছরের প্রথম প্রান্তিক তথা জানুয়ারি থেকে মার্চে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব প্রায় ৭ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

৭ দিন আগে

রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতি সুনির্দিষ্ট কিছু অলিগার্ক বা ধনাঢ্য শ্রেণির কবজায় ছিল। বর্তমান সরকার সেই বৃত্ত ভেঙে মূলধারার অর্থনীতির বাইরে থাকা সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে অর্থনীতির ‘গণতন্ত্রীকরণে’ গুরুত্ব দিচ্ছে।

৮ দিন আগে

আইএমএফের হিসাবে বাংলাদেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

দীর্ঘ সময়ের চাপ ও অনিশ্চয়তার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

১০ দিন আগে