গেজেট জারির মাধ্যমে বাজেট পাস কাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস করে আগামীকাল রবিবার গেজেট জারি করবে সরকার। তার আগে সকালে অনুষ্ঠেয় এক সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবে উপদেষ্টা পরিষদ।

উপদেষ্টা পরিষদের এই সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্তি নিয়ে কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করতে করণীয় নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

রবিবার (২২ জুন) সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ওই দিনই বাজেট পাস হওয়ার গেজেট জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম।

জাতীয় সংসদ কার্যকর না থাকায় এ বছর প্রস্তাবিত বাজেট এভাবে পাস হবে, যা আগামী ১ জুলাই থেকে বাস্তবায়ন শুরু হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ১২ মে এনবিআর বিভক্তির অধ্যাদেশ গেজেট জারির পর বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের মধ্যে সৃষ্ট অসন্তোষ দূর করার বিষয়েও—উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে। এ জন্য অধ্যাদেশে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সভায়।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২০ ঘণ্টা আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

১ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে