‘ভারত টেক্স ২ দেশের জনগণ-ব্যবসাকে আরও কাছাকাছি নিয়ে আসবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, চলতি মাসে শুরু হতে যাওয়া ভারত টেক্স- ২০২৫ দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ এবং অর্থনৈতিক সম্পৃক্ততা জনগণ ও ব্যবসাকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

ঢাকাস্থ ভারতের হাইকমিশনে আয়োজিত টেক্সটাইল শিল্পের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে হাইকমিশন জানায়, আসন্ন ভারত সংকট-২০২৫ এর প্রেক্ষাপটে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীটি ১৪-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এটি একটি বৈশ্বিক বস্ত্রখাতের অনুষ্ঠান যা খাতটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে একত্রিত করবে এবং পুরো বস্ত্র বা টেক্সটাইল ভ্যালু চেইনকে এক ছাদের নিচে নিয়ে আসবে।

অনুষ্ঠানে প্রণয় ভার্মা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তৈরি পোশাক (আরএমজি) খাতের গুরুত্ব তুলে ধরেন। এই সময়ে প্রণয় ভার্মা তৈরি পোশাক শিল্প এবং বস্ত্রখাতে দুই দেশের মধ্যে সহযোগিতাকে তাদের পারস্পরিক নির্ভরতা এবং পারস্পরিক সুবিধার প্রমাণ হিসেবে চিহ্নিত করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভারত টেক্স ২০২৫-এ বাংলাদেশের একটি বৃহৎ প্রতিনিধি দলের অংশগ্রহণ টেক্সটাইল ভ্যালু চেইনের বিভিন্ন অংশে নতুন সাপ্লাই চেইন সংযোগ স্থাপন এবং বিনিয়োগ ও প্রযুক্তি টাই-আপের জন্য নতুন সুযোগ উন্মুক্ত করবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি (বিকেএমইএ) মোহাম্মদ হাতেম, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের শিল্প প্রতিনিধিরাও আশা করেন, ভারত টেক্স ২০২৫-এ ভারতের সাথে বৃহত্তর অর্থনৈতিক সম্পৃক্ততা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন পথ ও বৃদ্ধির সুযোগ উন্মোচন করবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে