শীতেও সবজিতে স্বস্তি নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শীত এলে বাজারে সবজির দাম কমে আসবে— এমন প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন সবজি বিক্রেতারা। কিন্তু রাজধানীসহ সারা দেশে শীত অনুভূত হতে শুরু হলেও এখনো বাজারে ৮০-১০০ টাকা ঘরেই আছে বেশিরভাগ সবজি। মুলা, মিষ্টি কুমড়া ছাড়া প্রায় সব ধরনের সবজিই বাজারে এখন সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

যদিও বিক্রেতারা বলছেন, আর কিছু দিনের মধ্যেই বাজারে শীতকালীন সবজি বেশি করে আসতে শুরু করবে। তখন সবজির দাম অনেক কমে আসবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়, টমেটো ১২০ টাকা, কাঁচা মারিচ ১০০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ১০০, করোলা ১০০ টাকা, শসা কেজি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, মুলা কেজি ৩০ টাকা, পেঁয়াজের পাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে বরবটি প্রতি কেজি ১০০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, মাঝারি সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধা কপি প্রতি পিস ৫০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, সাধারণ শিম কেজি ৫০ টাকা, শালগম ৫০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারের আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, সবজির অনেক বেশি দাম চলছে বাজারে। শীতে সবজির দাম কম থাকা কথা থাকলেও তা এখনো বেশি দামে বিক্রি হচ্ছে। অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ চোখে পড়ে না। ব্যবসায়ীরা, বিক্রেতারা যে যার মতো করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে দাম আদায় করে নিচ্ছেন।

কারওয়ানবাজার থেকে পাইকারি সবজি কিনে এনে খুচরা বাজারে বিক্রি করেন আলমগীর হোসেন। এখনো সবজির বাড়তি দামের বিষয়ে তিনি বলেন, শীতের সবজি এখনো পুরোপুরি বাজারে ওঠেনি। যেসব মাল আছে সেগুলো আগের ক্ষেতের ফসল। নতুন করে সবজি বাজারে ওঠা মাত্রই দাম অনেক কমে যাবে। যদিও এ সময়ে এসে সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে। এর মূল কারণ নতুন সবজি এখনো ওঠেনি, আর বর্তমানে সরবরাহ কিছুটা কম। এক সপ্তাহের মধ্যে আশা করা যায় নতুন সবজি গুলো উঠবে, তখন অনেকটাই দাম কমে আসবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে