ভরিতে আরও হাজার টাকা বাড়ল সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

গত কয়েক সপ্তাহ ধরে প্রতি সপ্তাহেই দেশের বাজারে সোনার দাম বাড়ছে। এ সপ্তাহেও সে প্রবণতা অব্যাহত থাকল। এবার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে আরও এক হাজার ৫০ টাকা।

এর ফলে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরির দাম দাাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৩৮১ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানেই সোনার দামে আবারও নতুন রেকর্ড হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোনার দাম আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোনা ও সোনার অলংকার ব্যবসায়ীদের সংগঠনটি জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট মানের এক ভরি সোনা কিনতে গুনতে হবে দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম পড়বে দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনার ভরি পড়বে এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে এক লাখ ৪৮ হাজার ৭৫ টাকা ভরি দরে।

এ হিসাবে সোমবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বাড়ছে এক হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনায় ৮৫২ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ভরিতে ৭২৪ টাকা দাম বাড়ছে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সোনার বাজারের প্রভাব, টাকার দর কম হয়ে যাওয়া, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে সোনার দাম বাড়ছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে এই দাম বৃদ্ধির হার সব মাত্রা ছাড়িয়েছে।

২০০০ সালেও সোনার ভরি ছিল সাত হাজার টাকার মধ্যে। তবে ২০১০ সাল নাগাদ তা ৪০ হাজারের ঘর পেরিয়ে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে সোনার ভরি প্রথমবারের মতো ৫০ হাজার টাকা স্পর্শ করে। পাঁচ বছর পর, ২০২৩ সালের জুলাই মাসে তা এক লাখ ছাড়ায়।

এ বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখের পর গত ৭ অক্টোবর সোনার দাম ভরিতে দুই লাখ টাকার মাইলফলকে পৌঁছায়। সে হিসাবে গত ২৬ মাসের ব্যবধানে সোনার ভরি এক লাখ টাকা থেকে দ্বিগুণ হয়ে দুই লাখ টাকায় পৌঁছেছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রিজার্ভ চুরি: আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে অভিযুক্ত করছে সিআইডি

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বাংলাদেশের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে। তাদের অধিকাংশই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন কর্মকর্তা। এ তালিকায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান ছাড়াও কে এম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, মেজবাউল হক ও আবুল কাসেমের নাম রয়েছে।

৪ দিন আগে

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন আশিকুর রহমান।

৪ দিন আগে

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৪ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৫ দিন আগে