আশুলিয়ায় ৩৫ কারখানার উৎপাদন বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাৎসরিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা প্রত্যাখান করে ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় শিল্পাঞ্চলের অন্তত ১৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া উৎপাদন বন্ধ করে প্রায় ১৬টি কারখানা থেকে বেরিয়ে যায় শ্রমিকরা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে বেলা গড়ার সাথে সাথে সাধারণ ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা দাঁড়ায় ১৯টিতে।

শিল্পপুলিশ জানায়, শ্রমিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা ঝামেলা করছেন না। তবে বর্ধিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট নয়। তাদের দাবি, ১৫ শতাংশ ইনক্রিমেন্টের। তাই শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। অনেক শ্রমিক আবার কারখানা থেকে বের হয়ে গেছেন। আজ সকালে ১২টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আরও সাতটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হন। এছাড়া আরও ১৫/১৬টি কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজ বন্ধ করে দেন। পরে এসব কারখানার কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে কাজে ফিরতে বললে তারা কারখানা থেকে চলে যায়। মোট ৩৫টি কারখানায় আজ উৎপাদন বন্ধ।

শ্রমিকরা জানায়, তারা সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের জন্য চার শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। তবে সব শ্রমিকদের দাবি ছিল ১৫ শতাংশ। এছাড়া আরও ছয়টি দাবি রয়েছে।

গার্মেন্টস মালিক সংগঠন সূত্রে জানা যায়, সকালে বেশ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সাত দফা দাবিতে কাজ বন্ধ রেখেছেন। এদের মধ্যে বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকালে ১২টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হলেও দুপুর পর্যন্ত ১৯টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এছাড়া বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এথিকালসহ আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে যায়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শ্রমিকদের কর্মবিরতির মুখে আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বাংলানিউজকে বলেন, শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করায় এখন পর্যন্ত অন্তত ১৯টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ১৫/১৬টি কারখানায় শ্রমিকরা কাজ না করে বের হয়ে যায়। এ পর্যন্ত তথ্য আমার কাছে রয়েছে। তবে মূলত বর্ধিত ইনক্রিমেন্টে সন্তুষ্ট নন শ্রমিকরা। তাই কাজ বন্ধ করে অনেকেই বেরিয়ে গেছে। তবে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা তারা করছেন না।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে