ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ছে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি

ভর্তুকি কমাতে এবং বেড়ে যাওয়া জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতেই আগামী পহেলা মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, সরকারের ভর্তুকি কমাতে তিন বছরে দাম সমন্বয় করা হবে। ‘এবার ৩৪ পয়সা দিয়ে সমন্বয় শুরু করছি। ৭০ পয়সা পর্যন্ত করা হবে। মার্চ থেকে হবে কার্যকর,’ বলেন তিনি।

আর নতুন দামের গেজেট মঙ্গলবারই প্রকাশ হতে পারে বলেও জানান তিনি। বলেন, গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়তে পারে।

নসরুল হামিদ বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কয়লার দাম বেড়েছে। জ্বালানির দামের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়। গোটা পৃথিবীতেই তাই হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী হানি সেলেম সনবলের সঙ্গে বৈঠক হয় প্রতিমন্ত্রীর।

আইটিএফসি প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক। জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামোর পাশাপাশি নতুন খাতেও আইটিএফসি সহায়তা করবে।

আইটিএফসির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে এলএনজি ও জ্বালানি তেল কেনার বিষয়ে অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে