প্রতিবেদক, রাজনীতি ডটকম

কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে জমা দেওয়ার সুবিধা নিশ্চিত করতে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসান অপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতারা এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ডিজিটাল সার্ভিসের মাধ্যমে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা দিতে পারবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির হেড অব ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লাইয়াবিলিটিজ ডিভিশন আব্দুল্লাহ আল মাসুদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মো. আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সব বিভাগীয় উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
এ সময় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার ও মো. শাহাদাত হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।
এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯টি শাখার প্রায় ২ লাখ ৩০ হাজার ঋণগ্রহীতা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ২৪৩টি শাখা, ৩০৭টি উপশাখা, ৫ হাজার ৬২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের ৩ লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্টের মাধ্যমে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা করতে পারবেন।

ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর
৫ দিন আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা
৫ দিন আগে
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি
৬ দিন আগে
অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।
৬ দিন আগে