অর্গানিক্স এনার্জির সঙ্গে অনুসন্ধানী ক্রিয়েডসের সমঝোতা স্মারক সই

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়নে বৈশ্বিক প্রতিষ্ঠান অর্গানিক্স এনার্জি লিমিটেড এবং বাংলাদেশের পরিবেশ ও অবকাঠামো প্রকল্প বিশেষজ্ঞ প্রতিষ্ঠান অনুসন্ধানী ক্রিয়েডস একত্রে কাজ করতে একটি সমঝোতা স্মারক সই করেছে। এই অংশীদারত্ব জৈব বর্জ্য ও ল্যান্ডফিল গ্যাস ব্যবহার করে নবায়নযোগ্য প্রাকৃতিক গ্যাস (আরএনজি) এবং বিদ্যুৎ উৎপাদনে মনোযোগ কেন্দ্রীভূত করবে, যা বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অগ্রগতি আনবে।

অর্গানিক্স এনার্জি লিমিটেড কানাডার ব্রিটিশ কলম্বিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা আরএনজি প্রকল্প উন্নয়ন, নির্মাণ, মালিকানা ও পরিচালনায় বিশেষায়িত। সম্প্রতি অর্গানিক্স একটি প্রাথমিক সমীক্ষায় দেখিয়েছে যে, আমিন বাজার ল্যান্ডফিল থেকে ২০ বছরে ১.৯ বিলিয়ন কিউবিক ফুট আরএনজি উৎপাদন সম্ভব। এই উৎপাদন ১,৮০৭,২৭৫ MMBTU জ্বালানি সরবরাহ করবে, স্থানীয় প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাবে, আমদানি করা এলএনজির উপর নির্ভরতা কমাবে এবং ২,১৪,২৪৬টি গাড়ি ঢাকার রাস্তাগুলো থেকে অপসারণের সমতুল্য কার্বন নিঃসরণ হ্রাস করবে।

অর্গানিক্স এনার্জি জৈব পদার্থ থেকে জ্বালানি উৎপাদনে অ্যানারোবিক ডাইজেস্টন প্রযুক্তি ব্যবহার করে। এটি বিশ্বব্যাপী প্রমাণিত এবং পরিবেশগতভাবে নিরাপদ একটি প্রযুক্তি, যা বর্তমানে উত্তর আমেরিকা ও ইউরোপে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এই পদ্ধতি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ছাড়াও পুষ্টিসমৃদ্ধ জৈব সারের উৎপাদন করে, যা ইনসিনারেশন পদ্ধতির তুলনায় আরও নিরাপদ।

অর্গানিক্স এনার্জির প্রধান নির্বাহী (সিইও) তাপস বিশ্বাস বলেন, ‘পরিবেশের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী গুণমান নিশ্চিত করতে সঠিক প্রযুক্তি নির্বাচন গুরুত্বপূর্ণ। ইনসিনারেশন পদ্ধতির তুলনায় অ্যানারোবিক ডাইজেস্টন উল্লেখযোগ্যভাবে ভালো, কারণ এটি ক্ষতিকর গ্যাস ও বিপজ্জনক বায়োপ্রোডাক্ট কম তৈরি করে।’

অনুসন্ধানী ক্রিয়েডস ঢাকাভিত্তিক একটি প্রতিষ্ঠান, যাদের পরিবেশগত পরামর্শ ও প্রকল্প উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মাস্টার প্ল্যানিং, বিস্তারিত নকশা ও সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানটি অসংখ্য সফল প্রকল্প বাস্তবায়ন করেছে।

অনুসন্ধানী ক্রিয়েডসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহাদাত হোসেন, বলেন, ‘আমাদের যৌথ লক্ষ্য হলো, এমন কার্যকর বর্জ্য-থেকে-জ্বালানি সমাধান প্রদান করা, যা পরিষ্কার শহর ও জ্বালানি প্রবেশাধিকারকে সমর্থন করে। এই অংশীদারত্ব বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি ও বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে।’ বিজ্ঞপ্তি

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে