ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের কনক্লেভ অনুষ্ঠিত

ডেস্ক, রাজনীতি ডটকম

ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা ও গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ করেছে ডাচ্-বাংলা ব্যাংক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এহতেশামুল হক খান। তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট ফাইন্যানশিয়াল সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে তাঁদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শনসহ বিভিন্ন কৌশলগত বিষয়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন ও অবস্থান আরও শক্তিশালী করতে কর্মকর্তাদের কার্যকরভাবে অবদান রাখার আহ্বান জানান এহতেশামুল হক খান। পরে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা ব্যবসায়িক কৌশল যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কনক্লেভে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এতে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররাও অনলাইনে যুক্ত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

বাজার বিশ্লেষক কেলভিন ওং জানান, বর্তমানে তেলের দামের গতিপ্রকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলের দরপতন বজায় থাকলে মধ্যমেয়াদে তা সোনার দাম বৃদ্ধিতে সহায়তা করতে পারে। অন্যথায় এটি একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করবে। ফেডের কঠোর নীতির প্রভাব ইতোমধ্যেই বাজারদরে অনেকটা প্রতিফলিত হওয়ায় কারিগরি কারণেও সোনার

২ দিন আগে

যুক্তরাষ্ট্রে মজুত বাড়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ মজুদ বাড়লেও বৈশ্বিক বাজারে মূল সরবরাহ ঘাটতি পুরোপুরি কাটে নাই। লোহিত সাগরের বিকল্প হিসেবে সৌদি আরব প্রতিদিন যে ৪ মিলিয়ন ব্যারেল তেল পথ পরিবর্তন করে পাঠাত, পাইপলাইন বন্ধ থাকায় তা বর্তমানে ব্যাহত হচ্ছে। মার্কিন প্রশাসন আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ চালুর আশা করলেও পাইপলাইনের

৩ দিন আগে

নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতের বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের অনিয়ম ও আড়ালে থাকা খেলাপি ঋণ চিহ্নিত করে ব্যাংকগুলোর হিসাব-নিকাশ পরিষ্কার করার প্রক্রিয়ার মধ্যেই এনপিএল অনুপাতে এ উন্নতি এসেছে। ফলে একদিকে খেলাপি ঋণের অনুপাতে কিছুটা স্বস্তি এসেছে, অন্যদিকে ব্যাংক খাতের প্রকৃত চিত্রও আগের তুলনায় স্পষ্ট হয়েছে।

৩ দিন আগে

মুডিসের মূল্যায়নে ঋণমানে উন্নতি বাংলাদেশের

মুডিস বলেছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক রূপান্তর ও নতুন সরকারের প্রতি সংখ্যাগরিষ্ঠ জনসমর্থনের কারণে রাজনৈতিক অনিশ্চয়তায় সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ঝুঁকি কমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ধারাবাহিক প্রতিশ্রুতি ও অন্যান্য সংস্থার সহযোগিতা অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৪ দিন আগে
Advertisement