ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনি ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফিলিস্তিন দূতাবাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের অধীনে ইসলামী ব্যাংক ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর আবাসন, জীবনধারণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য আগামী ৫ শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করবে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এসময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহমেদ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশীদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ফিলিস্তিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান উপস্থিত ছিলেন।
রাজনীতি/এসআই

ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর
৫ দিন আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা
৬ দিন আগে
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি
৭ দিন আগে
অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।
৭ দিন আগে