জুনে মূল্যস্ফীতি কমেছে ০.১৭ শতাংশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ মাস গত জুনে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। সাধারণ, খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে সামান্য কমেছে মূল্যস্ফীতির হার। রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

প্রতিবেদনে বিবিএস জানায়, জুন মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ৯ দশমিক ৮৯ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ৯ দশমিক ১৯ শতাংশ।

আরো বলা হয়েছে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ৯ দশমিক ৯৯ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ১০ দশমিক ৭৩ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ৯ দশমিক ৩১ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ৯ দশমিক ৭২ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৫৪ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ১০ দশমিক ৮৬ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিলো ৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশে যা মে মাসে ছিলো ৭ দশমিক ৮৮ শতাংশ। কৃষিতে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। যা মে মাসে ছিলো ৮ দশমিক ২৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা তার আগের মাসে ছিলো ৭ দশমিক ৩৫ শতাংশ। সেবা খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ, যা মে মাসে ছিলো ৮ দশমিক ৪৯ শতাংশ।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকদের অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

বিমা খাত পুনর্গঠন এবং প্রয়োজনীয় আইন পরিবর্তনের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান আমির খসরু। খাতটির ভাবমূর্তি উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে একটি ইতিবাচক ইমেজ তৈরি হবে।’

৩ দিন আগে

পদত্যাগ করলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালক

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করেছিল, পদত্যাগকারীরা সেই পর্ষদের সদস্য ছিলেন।

৩ দিন আগে

ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে নতুন কাঠামো বাংলাদেশ ব্যাংকের

রোববার (১৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যাংকের বর্তমান এমডিদের এই মূল্যায়ন হবে আগামী অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত এমডিদের মূল্যায়ন নিয়োগের পরবর্তী ছয় মাস সময়ের জন্য হিসাব করা হব

৩ দিন আগে

সোনার দাম আবার বাড়ল, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

নতুন মূল্যসূচি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়, গতকাল যা ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি

৫ দিন আগে
Advertisement