খেলাপি ঋণ কম রেখে প্রশংসিত কর্মসংস্থান ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২০: ৪১

ঢাকায় অনুষ্ঠিত হলো কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন-২০২৫। রোববার ঢাকার আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে এই সম্মেলন উদ্বোধন করেন অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রধান অতিথি ড. সালেহউদ্দিন বলেন, দেশের ব্যাংকিং খাতের বিকাশে বড় অন্তরায় হচ্ছে খেলাপ ঋণ। কিন্তু কর্মসংস্থান ব্যংকে খেলাপি ঋণের পরিমাণ ৩ দশমিক ৬৮ শতাংশ।

ব্যাংক খাতে খেলাপি ঋণের বোঝা যখন ক্রমাগত বাড়ছে, তখন কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণের এই হার সত্যিই প্রশংসার দাবিদার। এই সাফল্যের কারিগরদের ধন্যবাদ জানান অর্থ উপদেষ্টা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এটি প্রশংসনীয় যে কর্মসংস্থান ব্যাংকের ৩৬ শতাংশই নারী উদ্যোক্তা, যারা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করছেন।

অর্থ বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, নারীর ক্ষমতায়নে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত বিশেষ ঋণ কর্মসূচি ‘সঞ্চিতা’ এর উদ্বোধন একটি উল্লেখযোগ্য ঘটনা, যার মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে।

ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, এ ব্যাংকের ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি এবং কোনও প্রভিশন ঘাটতি নেই, যা অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পারফরম্যান্সের তুলনায় সন্তোষজনক।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী সম্মেলনে অংশগ্রহণকারী সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান। চলতি বছরকে ব্যাংকের জন্য টেকসই উন্নয়নের বছর হিসেবে অভিহিত করে তিনি বলেন, ভবিষ্যতে মাঠ পর্যায়ের সকলকে ব্যাংকের এই অগ্রযাত্রা আরও বেগবান করতে এগিয়ে আসতে হবে।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা।       

ব্যবস্থাপক সম্মেলনে নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নতুন ঋণ কর্মসূচি সঞ্চিতা’র উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে