সংসদ না থাকায় যেভাবে পাস হবে এবারের বাজেট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট এবার সংসদের বাইরে উপস্থাপিত হতে যাচ্ছে আজ সোমবার। নির্বাচিত সরকার না থাকায় জাতীয় বাজেট উপস্থাপন করা হবে এক ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বিকাল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে বাজেট বক্তৃতা দেবেন। ধারণকৃত এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়া বিটিভি থেকে ফিড নিয়ে বেসরকারি সব টেলিভিশন ও বেতারকেও একই সময়ে বাজেট সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

সবশেষ ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়। সে সময় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। সেটিও ছিল সোমবার।

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আবুল মাল আবদুল মুহিত দশবার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং সবশেষ আবুল হাসান মাহমুদ আলী একবার বাজেট উপস্থাপন করেন।

দেশের প্রচলিত বিধি ও রীতি অনুযায়ী, নির্বাচিত সরকারের আমলে প্রতি বছর বাজেট পেশ করা হয় বাজেট জাতীয় সংসদ অধিবেশনে। শুধু তাই নয়, বাজেট পেশ করার জন্যই আলাদা অধিবেশন আহ্বান করা হয়, যাকে আলাদা করে ‘বাজেট অধিবেশন’ অভিহিত করা হয়ে থাকে।

রীতি বলছে, বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেই সংসদে উত্থাপন করা হয় বাজেট। এরপর মাসজুড়ে সেই প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হয় সংসদে। সরকারি ও বিরোধী দলের জন্য আলোচনার সুযোগ উন্মুক্ত থাকে। মাসব্যাপী আলোচনার পর জুনের একদম শেষ ভাগে সংসদে বাজেট পাস হয়।

এবার নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় নেই সংসদ। ফলে সংসদ অধিবেশনও থাকছে না, থাকছে না সংসদে বাজেট উত্থাপনের রীতি অনুসরণের সুযোগ। বাজেট উত্থাপনের পর সংসদে বাজেট নিয়ে আলোচনা-বিতর্কের সুযোগও নেই।

সরকার জানিয়েছে, টেলিভিশন-বেতারে সরাসরি বাজেট বক্তৃতা সম্প্রচারের মাধ্যমে বাজেট পেশের পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। সেই মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে বাজেট।

এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে অনুমোদন দেওয়া হবে বাজেট। পরে সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

সোনার দাম আবারও বাড়ল

সোনার দামের এই ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির খবর হলো—অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকাই থাকছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ <৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা বজায় রয়েছে।

৩ দিন আগে

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দাবির সঙ্গে ‘একমত’ গভর্নর, দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক নুর উন নবী দাবি করেছেন, ইসলামী ব্যাংক নিয়ে তাদের সাত দফা দাবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান একমত পোষণ করেছেন। তবে বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণ ১১ লাখ কোটি টাকা, মোট বিতরণের ৬০%

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল শেষে দেশের সব তফসিলি ব্যাংকে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১০ লাখ ৮৭ হাজার ৫৯০ কোটি টাকায় পৌঁছেছে; যা আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারের চেয়েও বেশি। এটি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

৪ দিন আগে

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

৪ দিন আগে