প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে নতুন যোগ্যতার শর্ত প্রশ্নের মুখের পড়েছে। ডিএমডি (উপ-ব্যবস্থাপনা পরিচালক) হিসেবে অন্তত দুই বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করায় আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি পাওয়া একাধিক বিতর্কিত কর্মকর্তা এমডি হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও, সরকার পরিবর্তনের পর ডিএমডি হওয়া কর্মকর্তারা যোগ্যতা থাকা সত্ত্বেও বর্তমান নিয়োগ প্রক্রিয়ার বাইরে চলে গেছেন। ফলে নতুন নীতিমালার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এ জন্য ডিএমডি (উপ-ব্যবস্থাপনা পরিচালক) পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা রয়েছে— এমন ১৯ কর্মকর্তার একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই তালিকা থেকেই সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এমডি নিয়োগ দেওয়া হতে পারে।
এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তি হচ্ছে ২০২৬ সালের ১৮ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা নতুন নীতিমালা। সেখানে বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতির জন্য ডিএমডি হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং নবম গ্রেড থেকে ন্যূনতম ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে ডিএমডি থেকে এমডি পদে পদোন্নতির ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতার এমন বাধ্যবাধকতা ছিল না।
খাত সংশ্লিষ্টদের ভাষ্য, নতুন এই শর্তের কারণে সরকার পরিবর্তনের পর যাঁরা ডিএমডি হয়েছেন, তাঁরা বর্তমান এমডি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সময় ডিএমডি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারাই এখন এমডি হওয়ার যোগ্যতার তালিকায় রয়েছেন।
ব্যাংক খাতের একাংশের কর্মকর্তার দাবি, নীতিমালার এই পরিবর্তনে নেতৃত্ব নির্বাচনের পরিসর সংকুচিত হয়েছে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় অতীতে দ্রুত পদোন্নতি পাওয়া কর্মকর্তারাই এখন নতুন শর্তের কারণে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বিপরীতে রাজনৈতিক সংযোগের অভাবে যাঁরা সময়মতো ডিএমডি হতে পারেননি, তাঁরা এমডি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত তালিকায় থাকা কর্মকর্তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। মন্ত্রণালয় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায়।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শীর্ষ নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। সরকার পরিবর্তনের পর বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু হলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।
ব্যাংকারদের মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শুধু নতুন এমডি নিয়োগ দিলেই হবে না; নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, যোগ্যতার ভিত্তিতে ন্যায্য মূল্যায়ন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নেতৃত্ব নিশ্চিত করাও জরুরি। কারণ সরকারের উন্নয়নমূলক অর্থায়ন, আমানতকারীদের আস্থা এবং ঋণ শৃঙ্খলা রক্ষায় এসব ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সম্প্রতি বলেন, দেশের উন্নয়নে ব্যাংকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ খাত যোগ্য নেতৃত্বের হাতেই পরিচালিত হওয়া উচিত। তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে অনেক এমডি তদবিরের মাধ্যমে শীর্ষ পদে বসেছিলেন বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা শুনেছেন।
নতুন এমডি নিয়োগ প্রসঙ্গে আরিফ হোসেন খান বলেন, এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়। সরকার চাইলে এ বিষয়ে পরিবর্তন আনতে পারে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে স্বচ্ছতার ভিত্তিতে এমডি নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর নির্ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের আগামী মুদ্রানীতি নির্ধারিত হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হবে।
২ দিন আগে
এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।
৩ দিন আগে
বিএনপি সরকার গঠনের পর তা সংশোধন করে ‘ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬’ করা হয়। ওই আইনে ১৮ক ধারা সংযোজন করা হয়। এই ধারার মাধ্যমেই রেজ্যুলেশনের আওতায় থাকা ব্যাংকগুলোকে সচল রেখে পুনর্গঠন করতে শর্তসাপেক্ষে পুরনো মালিকদের মালিকানায় ফিরে আসার সুযোগ রাখা হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।
৩ দিন আগে
পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকারি কোম্পানি মিল্কভিটা। এর ফলে প্রতি লিটার দুধ এখন ১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে বর্ধিত এ দাম কার্যকর হয়েছে।
৪ দিন আগে