প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তার প্রার্থিতা ফিরে পাওয়ার স্বপক্ষে রায় প্রদান করেন।
হাইকোর্টের দেওয়া পূর্ববর্তী আদেশ বহাল রেখে আদালত জানিয়েছেন, মোবাশ্বের আলমের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই। এর আগে দ্বৈত নাগরিকত্ব বা অন্যান্য অভিযোগে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হলেও শেষ পর্যন্ত উচ্চ আদালতে তিনি জয়ী হলেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে লড়াইয়ের পথ সুগম হলো।
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরই মধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১ নম্বর ক্রমিকে ছিল।
২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং আজ রবিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।

পোস্টে আরও বলা হয়, আধুনিকতা নামে নারীদের ঘর থেকে বের করে নেওয়ার ফলে তাদের নির্যাতন, নৈতিক অবক্ষয় ও অনিরাপত্তার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি পতিতাবৃত্তিরই অন্য একটি রূপ বৈ আর কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি ও নারীকে পণ্যে রূপান্তর প্রগতির প্রতীক নয়, এগুলো নৈতিক ধ
৪ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
৫ ঘণ্টা আগে
এ জনসভা থেকে দলীয় প্রার্থী যথাক্রমে স্বপন ফকির, আব্দুস সালাম পিন্টু, ওবায়দুর হক নাসির, লুৎফুর রহমান মতিন, সুলতান সালাউদ্দিন টুকু, রবিউল আলম লাবলু, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও আহমেদ আজম খানকে পরিচয় করে দিয়ে তাদের হাতে ধানের শীষ তুলে দেন তারেক রহমান। তাদেরকে বিজয়ী করতে টাঙ্গাইলবাসীর প্রতি আহ্বান জানান
১৮ ঘণ্টা আগে
এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শর্মিলা রহমান শাহাজাদপুর ও গুলশান ডিএনসিসি মার্কেটেও লিফলেট বিতরণ করেন।
১৮ ঘণ্টা আগে