প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, গতকাল আমি যে কথা বলেছি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। রাগের মাথায় বলেছি চাটুকারিতা করলে বন্ধ করে দেব। এটা আমার কাজ না।
সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর সেনানিবাস সিএমএইচে (CMH) আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে আশা করি, আমরা থাকি বা না থাকি, যারা পলিটিক্স করেন তারা সহিংসতা হামলা করলে তা প্রকাশ করবেন। প্রকাশ না করতে পারলে সাংবাদিকরা ধর্মঘটে চলে যাবেন। ধর্মঘটে গেলে কি আছে, এক মাস না খেয়ে থাকবেন। মরে তো যাবেন না। সংঘর্ষের ঘটনা একটি বেসরকারি টিভি দেখিয়েছে। আমি তাই ভাবছিলাম, অন্যরা দেখাবে।
তিনি বলেন, কোনো মিডিয়ার বন্ধের পক্ষে আমি নই। আমি সব মিডিয়াতে গিয়েছি। প্রত্যেককে চিনি আমি।
এর আগে, রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘চাটুকারিতা’ করলে মিডিয়া (গণমাধ্যম প্রতিষ্ঠান) বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে