প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এর আন্দোলনের সূত্র ধরে গঠিত সংগঠন জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই মধ্যে পার্টির আত্মপ্রকাশের জন্য বেছে নেওয়া সমাবেশস্থল মানিক মিয়া অ্যাভিনিউ নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয়েছে। মিছিল-স্লোগানে গোটা এলাকা মুখরিত করে রেখেছেন সবাই। এখন কেবল অপেক্ষা আত্মপ্রকাশের।
পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নাগরিক পার্টি তথা এনসিপির আত্মপ্রকাশের কথা রয়েছে। দলের নেতৃত্বস্থানীয়রা জানিয়েছিলেন, বিকেলে সংসদ ভবনের সামনে সমাবেশের মাধ্যমে তারা দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে হাজির হবেন।
দলের আত্মপ্রকাশের জন্য জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মূল মঞ্চ। মঞ্চের পেছনে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময় আর শহিদ আবু সাঈদের বুকে গুলি বরণ করে নেওয়ার ঠিক আগে হাত প্রসারিত করে রাখার মুহূর্তটি।
শুক্রবার বেলা গড়াতেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে জড়ো হচ্ছে ছাত্র-জনতা। মিছিল নিয়ে তারা যোগ দিচ্ছেন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে। ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন সমাবেশে। সিরাজগঞ্জ, রংপুরসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে এসেছেন তারা।
দেশের প্রান্তিক এলাকা থেকে অনেক প্রবীণও এসেছেন তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময়টি প্রত্যক্ষ করতে। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিবিদরা প্রত্যাশা অনুযায়ী জনগণকে কিছু দিতে পারেননি। বরং তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, যার খেসারত দিতে হয়েছে দেশ ও দেশের সাধারণ মানুষকে। তরুণরা সেসব ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দেশ ও সাধারণ মানুষের জন্য রাজনীতি করবে— এমন প্রত্যাশা তাদের।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করছে শুক্রবার।
সমাবেশস্থলে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবীদের। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস।
নতুন দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে ৩৬ রাজনৈতিক দলের নেতা ছাড়াও ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যকেও।
তথ্য বলছে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদের নাম চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে দলের শীর্ষ দুই পদ আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহর নামও চূড়ান্ত। মুখ্য সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটোয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন আব্দুল হান্নান মাসউদ।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১০ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে