‘যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতীয় মিডিয়াসহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ ডিসেম্বর) সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এ দেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিৎ।

এসময় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে।

সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃংখলা পরিস্থতির উন্নতি হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

২ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৩ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৩ দিন আগে