প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে ভোটাররা যাদের বেছে নেবেন, সেই প্রার্থীরাও ঠিক করে ফেলেছেন কে কোথায় ভোট দেবে।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণ সম্পাদক ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় বা ফুলতলার পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচনী লড়াইয়ে থাকা জামায়াতের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম রংপুর-২ আসনের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে সকালে ভোট দেবেন। রাজশাহী-১ আসনের প্রার্থী ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান গোদাগাড়ীর মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে ভোট দেবেন।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনের উল্লাপাড়ার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এবং কক্সবাজার-২ আসনের প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ কুতুবদিয়ার উত্তর ধুরুং তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
পটুয়াখালী-২ আসনের প্রভাবশালী নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন বিয়ানীবাজার সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। নীলফামারী-২ আসনের প্রকৌশলী গোলাম মোস্তফা চওড়া বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট এ এন এম শামসুল ইসলাম দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। জামায়াত প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেওয়ার পর দিনভর নির্বাচনী এলাকা পর্যবেক্ষণে থাকবেন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন।

এদিন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তাকে সমর্থন জানিয়ে চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তারা নিজেরাই ঘোষণা দেবেন।
৬ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’-এমন সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তারেক রহমান দেশের পীর-মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগে
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের বাড্ডা এলাকার ১৬২ নম্বর এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। এ ছাড়া দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন কাউনিয়ার ভায়েরহাট
৮ ঘণ্টা আগে
বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।
৮ ঘণ্টা আগে