বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮: ২৪

প্রধানমন্ত্রীর গেজেট প্রকাশ, ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি পৃথক এক গেজেটে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি সম্মতিও জ্ঞাপন করেছেন বলে উল্লেখ করা হয়েছে গেজেটে। বলা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

একই আয়োজনে মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে আরও ২৪ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

এর মধ্য দিয়ে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার যাত্রা শুরু করল। এর আগে ২০২৪ ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

১৬: ০৪

শপথ নিয়ে মা-বাবার কবর জিয়ারত তারেক রহমানের

শপথ নিয়ে মা-বাবার কবর জিয়ারত তারেক রহমানের
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে পরিবারের সদস্যদের নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে মা খালেদা জিয়া ও বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যান প্রাঙ্গণে অবস্থিত কবর দুটি জিয়ারত করেন তিনি।

এ সময় তারেক রহমানের সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

১৫: ৩০

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫ জন

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫ জন
(বাঁ থেকে) হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। কোলাজ: রাজনীতি ডটকম

সদ্যগঠিত নতুন বিএনপি সরকারে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় পাঁচজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগের তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন— হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

১৫: ২১

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫ জন

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫ জন
(বাঁ থেকে) মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর। কোলাজ: রাজনীতি ডটকম

সদ্যগঠিত নতুন বিএনপি সরকারে মন্ত্রী পদমর্যাদায় পাঁচজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগের তথ্য জানানো হয়।

মন্ত্রী পদমর্যাদায় যে পাঁচজনকে উপদেষ্টা দেওয়া হয়েছে তারা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর।

১৪: ৫৬

বাবার হাত ধরে মন্ত্রিসভায় তারা

বাবার হাত ধরে মন্ত্রিসভায় তারা
(ওপরের সারিতে বাঁ থেকে) আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত; (নিচের সারিতে বাঁ থেকে) ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল ও মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। কোলাজ: রাজনীতি ডটকম

তারেক রহমানের ৫০ সদস্যের মন্ত্রিসভায় মাত্র ৯ জন রয়েছেন, যারা এর আগে কোনো না কোনো সময়ে মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন। বাকি ৪১ জনই প্রথমবারের মতো কোনো মন্ত্রিত্বের স্বাদ পাচ্ছেন।

এর মধ্যে ছয়জন রয়েছেন, যাদের বলা যায় দ্বিতীয় প্রজন্মের মন্ত্রী বা প্রতিমন্ত্রী। অর্থাৎ এই ছয়জনের বাবা এর আগে কখনো না কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন।

এই ছয়জনের মধ্যে রয়েছেন আফরোজা খানম রিতা, যিনি মানিকগঞ্জের স্বনামধন্য শিল্পপতি ও সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে।

এই ছয়জনের মধ্যে একমাত্র রিতাই পূর্ণ মন্ত্রী। বাকিরা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত; বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন; এবং সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল।

এ ছাড়া বিএনপির বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। আর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহম্মদ সোহেল মনজুর পিরোজপুর-২ আসন থেকে জিতে জায়গা করে নিয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে।

১৩: ২৮

পূর্ণ মন্ত্রীদের ৯ জন পুরনো, বাকি ১৬ জন এবারই প্রথম

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে তার শপথের পর মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৪ জন শপথ নেন।

পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৫ জনের মধ্যে নয়জন এর আগে প্রয়াত খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিগত তিন মেয়াদে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর বাকি ১৬ জন এবারই প্রথম পূর্ণ মন্ত্রী হলেন।

পুরনো মন্ত্রীদের মধ্যে রয়েছেন—

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমদ।

এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও নিতাই রায় চৌধুরী এবং আসাদুল হাবিব দুলু ও আ ন ম এহছানুল হক মিলন খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

অন্যদিকে নতুন মন্ত্রিসভায় আসা ২৪ জন প্রতিমন্ত্রীই এবার প্রথমবারের মতো এ দায়িত্ব পেয়েছেন।

১২: ২৬

একাধিক মন্ত্রণালয় পেলেন যেসব প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৫ জন। এরপর শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৪ জন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৬ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। এরপর তারা শপথ বইয়ে সই করেন।

যেসব প্রতিমন্ত্রী একাধিক মন্ত্রণালয় পেয়েছেন —

  • মো. শরিফুল আলম: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
  • হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়
  • মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
  • ফারজানা শারমিন পুতুল: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • ববি হাজ্জাজ: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১২: ২২

একাধিক মন্ত্রণালয় পেলেন যেসব মন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার পর পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পূর্ণ মন্ত্রীদের শপথ পড়ান। এরপর তারা শপথ বইয়ে সই করেন।

যেসব মন্ত্রী একাধিক মন্ত্রণালয় পেয়েছেন —

  • আমির খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
  • মো. আমিন উর রশিদ: কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়
  • আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
  • ফকির মাহবুব আনাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
১২: ০১

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ
শফিকুর রহমান (বাঁয়ে) ও নাহিদ ইসলাম (ডানে)।

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্বে থাকবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের এমপিরা।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলটির নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পায়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট জয় পায় ৭৭টি আসনে।

১১: ৩৩

তারেকের মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে নতুন মন্ত্রিসভা। তারেক রহমান নিজে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। তার সঙ্গে সঙ্গে পূর্ণ মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে আরও ২৪ জন শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বিএনপি ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরই মধ্যে তা জানা গেছে। একনজরে দেখে নেওয়া যাক নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন—

তারেক রহমান: প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ

২৫ পূর্ণ মন্ত্রীর দপ্তর বণ্টন

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
  • সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
  • ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
  • মোহাম্মদ আমিন উর রশিদ: কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
  • ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  • হাফিজ উদ্দিন আহমেদ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • আবদুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
  • মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়
  • নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  • খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • আফরোজা খানম রিতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়
  • আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
  • জাকারিয়া তাহের: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
  • দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  • আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • ফকির মাহবুব আনাম স্বপন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
  • শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়

২৪ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

  • এম রশিদুল জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
  • মো. শরিফুল আলম: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • শামা ওবায়েদ: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
  • ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি মন্ত্রণালয়
  • ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ মন্ত্রণালয়
  • আমিনুল হক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  • মীর হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
  • হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়
  • মো. আব্দুল বারী: জনপ্রশাসন মন্ত্রণালয়
  • মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
  • ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  • ফারজানা শারমিন পুতুল: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়
  • নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
  • ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • এম ইকবাল হোসেইন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
  • এম এ মুহিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  • ববি হাজ্জাজ: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
  • আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১০: ৪৭

শপথ নিচ্ছেন তারেক রহমানের মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীরা। ছবি: ভিডিও থেকে
১০: ৪৭

তারেকের মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪ জন

তারেকের মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী ২৪ জন
শপথ নিচ্ছেন তারেক রহমানের মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা। ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জানার পর থেকেই কৌতূহল ছিল, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির মন্ত্রিসভায় থাকছেন কারা কারা। দুই দশক ক্ষমতার বাইরে থাকা দলটির প্রবীণ অনেক নেতা এবারে নির্বাচন করেছেন, দল মনোনয়ন দিয়েছিল তরুণ অনেক নেতাকেও। সব জল্পনা-কল্পনা শেষে অবশেষে তারেক রহমান শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে, শপথ সম্পন্ন হয়েছে তার মন্ত্রিসভার সদস্যদেরও।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় নতুন সরকারের শপথ অনুষ্ঠান। নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

বিকেল ৪টা ১২ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী পদের শপথ নেন তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথ নেন তিনি। পরে পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে সই করেন তারেক রহমান।

এর মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান, যার বাবা ও মা দুজনেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তাদের জীবদ্দশায়।

এরপর বিকেল ৪টা ১৯ মিনিটে তারেক রহমানের মন্ত্রিসভার ২৫ জন পূর্ণ মন্ত্রী শপথ নেন রাষ্ট্রপতির কাছে। তারাও মন্ত্রী পদের পাশাপাশি গোপনীয়তার শপথ নেন। পরে সই করেন পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে।

তারেক রহমানের মন্ত্রিসভার ২৫ পূর্ণ মন্ত্রী হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

এরপর বিকেল ৪টা ২৬ মিনিটে তারেক রহমানের মন্ত্রিসভার ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন রাষ্ট্রপতির কাছে। তারাও প্রতিমন্ত্রী পদের পাশাপাশি গোপনীয়তার শপথ নেন। পরে সই করেন পদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে।

তারেক রহমানের মন্ত্রিসভার ২৪ প্রতিমন্ত্রী হলেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

১০: ২৮

শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী
শপথ নিচ্ছেন ২৪ প্রতিমন্ত্রী। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও ২৫ জন পূর্ণ মন্ত্রীর শপথের পর শপথ নিয়েছেন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৪ জন। এরপর তারা গোপনীয়তার শপথও পাঠ করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৬ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এরপর প্রতিমন্ত্রীরা শপথ বইয়ে সই করেন।

যে ২৪ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা হলেন—

  • এম রশিদুজ্জামান মিল্লাত
  • অনিন্দ্য ইসলাম অমিত
  • মো. শরিফুল আলম
  • শামা ওবায়েদ ইসলাম
  • সুলতান সালাউদ্দিন টুকু
  • ব্যারিস্টার কায়সার কামাল
  • ফরহাদ হোসেন আজাদ
  • আমিনুল হক (টেকনোক্র্যাট)
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
  • হাবিবুর রশিদ
  • রাজিব আহসান
  • মো. আব্দুল বারী
  • মীর শাহে আলম
  • মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি
  • ইশরাক হোসেন
  • ফারজানা শারমিন
  • শেখ ফরিদুল ইসলাম
  • মো. নুরুল হক নুর
  • ইয়াসের খান চৌধুরী
  • এম ইকবাল হোসেইন
  • এম এ মুহিত
  • আহম্মদ সোহেল মঞ্জুর
  • ববি হাজ্জাজ
  • আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
১০: ২২

শপথ নিলেন ২৫ মন্ত্রী

শপথ নিলেন ২৫ মন্ত্রী
শপথ নিচ্ছেন ২৫ মন্ত্রী। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের পর শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৫ জন। এরপর তারা গোপনীয়তার শপথও পাঠ করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৯ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এরপর মন্ত্রীরা শপথ বইয়ে সই করেন।

যে ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা হলেন—

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • সালাহউদ্দিন আহমদ
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
  • আব্দুল আউয়াল মিন্টু
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • মিজানুর রহমান মিনু
  • নিতাই রায় চৌধুরী
  • খন্দকার আব্দুল মুক্তাদির
  • আরিফুল হক চৌধুরী
  • জহির উদ্দিন স্বপন
  • মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
  • আফরোজা খানম রিতা
  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
  • আসাদুল হাবিব দুলু
  • মো. আসাদুজ্জামান
  • জাকারিয়া তাহের
  • দীপেন দেওয়ান
  • আ ন ম এহসানুল হক মিলন
  • সরদার মো. সাখাওয়াত হোসেন
  • ফকির মাহবুব আনাম ও
  • শেখ রবিউল আলম
১০: ১৮

শপথ সম্পন্ন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

শপথ সম্পন্ন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান।

এর পরপরই তিনি গোপনীয়তার শপথ পাঠ করেন। এরপর সই করেন শপথ বইয়ে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অভিনন্দন জানান নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

১০: ১৫

কোরআন তেলওয়াতে মন্ত্রিসভার শপথ শুরু

কোরআন তেলওয়াতে মন্ত্রিসভার শপথ শুরু
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

১০: ১১

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যে ২৪ জন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে শিগগিরই। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৪ জন। এর মধ্যে নির্বাচিত সংসদ সদস্য ২৩ জন, একজন টেকনোক্র্যাট।

প্রতিমন্ত্রী হিসেবে যে ২৪ জন ডাক পেয়েছেন তারা হলেন—

  • এম রশিদুজ্জামান মিল্লাত
  • অনিন্দ্য ইসলাম অমিত
  • মো. শরিফুল আলম
  • শামা ওবায়েদ ইসলাম
  • সুলতান সালাউদ্দিন টুকু
  • ব্যারিস্টার কায়সার কামাল
  • ফরহাদ হোসেন আজাদ
  • আমিনুল হক (টেকনোক্র্যাট)
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
  • হাবিবুর রশিদ
  • রাজিব আহসান
  • মো. আব্দুল বারী
  • মীর শাহে আলম
  • মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি
  • ইশরাক হোসেন
  • ফারজানা শারমিন
  • শেখ ফরিদুল ইসলাম
  • মো. নুরুল হক নুর
  • ইয়াসের খান চৌধুরী
  • এম ইকবাল হোসেইন
  • এম এ মুহিত
  • আহম্মদ সোহেল মঞ্জুর
  • ববি হাজ্জাজ
  • আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
১০: ০৯

৫০ জনের মন্ত্রিসভায় ৩ নারী— একজন পূর্ণ, দুজন প্রতিমন্ত্রী

৫০ জনের মন্ত্রিসভায় ৩ নারী— একজন পূর্ণ, দুজন প্রতিমন্ত্রী
(বাঁ থেকে) আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল। কোলাজ: রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি সরকারের ৫০ সদস্যের মন্ত্রিসভার তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে। এর মধ্যে নারী জায়গা পেয়েছেন মাত্র তিনজন। তাদের মধ্যে একজন পূর্ণ মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ। এর আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জনকে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে পাওয়া তালিকায় দেখা যায়, নারীদের মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

আফরোজা খানম রিতার বাবা প্রয়াত হারুনার রশীদ খান মুন্নু ছিলেন স্বনামধন্য শিল্পপতি ও রাজনীতিবিদ। চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। বাবার পর মানিকগঞ্জ বিএনপির রাজনীতির হাল ধরেন রিতা।

এদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য যে দুজন নারী মন্ত্রিপরিষদের আমন্ত্রণ পেয়েছেন তারা হলেন শামা ওবায়েদ ও ফারজানা শারমিন পুতুল।

শামা ওবায়েদ ত্রয়োদশ জাতীয় সংসদে ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত এ আসনে এক লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ বিএনপির রাজনীতিতে পরিচিতমুখ। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটিতেও রয়েছেন তিনি।

এদিকে ফারজানা শারমিন পুতুল এবারের নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের সংসদের তিনিই সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। রাজশাহী বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি।

সাবেক বিএনপি সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল নাটোর-১ আসনটি ১৮ বছর পর বিএনপির জন্য পুনরুদ্ধার করেছেন। ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী পুতুল বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

০৯: ৪৫

জোট থেকে এসে প্রতিমন্ত্রী সাকি-নুর-ববি

জোট থেকে এসে প্রতিমন্ত্রী সাকি-নুর-ববি
(বাঁ থেকে) জোনায়েদ সাকি, নুরুল হক নুর ও ববি হাজ্জাজ। কোলাজ: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বেঁধেছিল গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ। এর মধ্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন।

এবার তারা দুজনেই ডাক পেয়েছেন মন্ত্রিসভায়। প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে ভোটের আগে নিজ দল ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) ছেড়ে সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন ববি হাজ্জাজ। তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা পেতে যাচ্ছেন তিনিও।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে ববি হাজ্জাজকে।

০৯: ২৭

পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যে ২৫ জন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে শিগগিরই। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এ মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। এর মধ্যে নির্বাচিত সংসদ সদস্য ২৩ জন, বাকি দুজন টেকনোক্র্যাট।

পূর্ণ মন্ত্রী হিসেবে যে ২৫ জন ডাক পেয়েছেন তারা হলেন—

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • সালাহউদ্দিন আহমদ
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
  • আবদুল আউয়াল মিন্টু
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • মিজানুর রহমান মিনু
  • নিতাই রায় চৌধুরী
  • খন্দকার আব্দুল মুক্তাদির
  • আরিফুল হক চৌধুরী
  • জহির উদ্দিন স্বপন
  • মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)
  • আফরোজা খানম রিতা
  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
  • আসাদুল হাবিব দুলু
  • মো. আসাদুজ্জামান
  • জাকারিয়া তাহের
  • দীপেন দেওয়ান
  • আ ন ম এহসানুল হক মিলন
  • সরদার মো. সাখাওয়াত হোসেন
  • ফকির মাহবুব আনাম ও
  • শেখ রবিউল আলম
০৯: ১০

এমপি না হলেও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আমিনুল

এমপি না হলেও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আমিনুল
আমিনুল হক। ছবি: ফেসবুক থেকে

ঢাকা-১৬ আসনে নির্বাচন করে তিন হাজার ৩৬১ ভোটে হেরে গিয়েছিলেন সাবেক ফুটবলার আমিনুল হক। এমপি না হতে পারলেও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই আহ্বায়ক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সাবেক ফুটবলার আমিনুল হক সে মন্ত্রিসভাতেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান আমিনুল। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন পান ৮৮ হাজার ৮২৮ ভোট। প্রতিদ্বন্দ্বী আমিনুল ধানের শীষ প্রতীকে পান ৮৫ হাজার ৪৬৭ ভোট। ভোটের ব্যবধান তিন হাজার ৩৬১।

আমিনুল অবশ্য ভোটের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার নির্বাচনি এলাকায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তোলেন। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়ে নির্বাচনের ফলাফল স্থগিত ও বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।

০৮: ৫৮

তারেকের মন্ত্রিসভায় ২ টেকনোক্র্যাট মন্ত্রী

তারেকের মন্ত্রিসভায় ২ টেকনোক্র্যাট মন্ত্রী
ড. খলিলুর রহমান (বাঁয়ে) ও মোহাম্মদ আমিন উর রশীদ (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ড. খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ। সংসদ সদস্য হিসেবে তারা নির্বাচন না করলেও টেকনোক্র্যাট কোটায় থাকছেন এই মন্ত্রিসভায়।

দুজনের মধ্যে ড. খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বলছে, তিনি এ দুই পদ থেকে আজই পদত্যাগ করেছেন।

এদিকে আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর কুমিল্লা-৬ আসনে দুবার নির্বাচন করলেও জয় পাননি তিনি। এবার নির্বাচনই করেননি। টেকনোক্র্যাট হিসেবে তিনিও থাকছেন তারেক রহমানের মন্ত্রিসভায়।

০৮: ৫৮

০৮: ৪৬

মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির ৬ সদস্য

মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির ৬ সদস্য
(বাঁ থেকে) মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। কোলাজ: রাজনীতি ডটকম

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম একে একে জানা যাচ্ছে। প্রাথমিক তালিকা বলছে, বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য ডাক পেয়েছেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, তাদের কাছে বিএনপির পক্ষ থেকে যেসব নেতাদের নাম মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে জানানো হয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানের জন্য।

এ তালিকায় বিএনপির স্থায়ী কমিটির যে ছয় সদস্য রয়েছেন তারা হলেন— দলের মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

০৮: ২৪

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংসদীয় দলের সভা করেছে বিএনপি। সে সভাতেই সংখ্যাগরিষ্ঠ দলটি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দলের চেয়ারম্যান তারেক রহমানকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পড়ান বিএনপির সংসদ সদস্যদের। এরপরই বিএনপির সংসদ সদস্যরা সংসদীয় কমিটির সভায় বসেন।

সভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের সিদ্ধান্তের কথা জানান।

০৮: ১৬

নতুন সরকারের শপথ ৪টায়, জানা যাচ্ছে মন্ত্রিসভার সদস্যদের নাম

নতুন সরকারের শপথ ৪টায়, জানা যাচ্ছে মন্ত্রিসভার সদস্যদের নাম
মঙ্গলবার সকালে বিএনপি থেকে ভোটে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। বিকেলে বিএনপির মন্ত্রিসভার শপথ হবে। ছবি: বিএনপির ফেসবুক পেজ

সংসদ সদস্যদের শপথ শেষ। এবার নতুন সরকার গঠনের পালা। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি এরই মধ্যে সংসদীয় দলের সভায় দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। এবার তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পালা। তার শপথের পর শপথ নেবেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানে যোগ দেবেন দেশি-বিদেশি প্রায় ১২০০ অতিথি।