চট্টগ্রামে এনসিপির আজকের পথসভার সময়সূচি

ডেস্ক, রাজনীতি ডটকম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ধারাবাহিক পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে রাত ৭টা পর্যন্ত মোট ৬টি স্থানে এই পথসভাগুলো অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার রাত ১.১৩ মিনিটে এক পোস্টে এসব তথ্য জানান এনপিপির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দলের ৭ জন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের সংগঠক উপস্থিত থাকবেন।

পথসভার বিস্তারিত সময়সূচী ও স্থান

দুপুর ২:৩০টা: অলিখা মসজিদ এর সামনে (চকবাজার থানা)

দুপুর ৩:৩০টা: বহদ্দারহাট পুলিশ বক্স পয়েন্ট (চান্দগাঁও থানা)

বিকাল ৪:৩০টা: অক্সিজেন চত্ত্বর (মুরাদপুর থেকে, বায়েজিদ থানা)

সন্ধ্যা ৫:৩০টা: বিপ্লব উদ্যান, ২নং গেইট (পাঁচলাইশ, আকবরশাহ ও খুলশি থানা)

সন্ধ্যা ৬:৩০টা: আগ্রাবাদ বাদামতল মোড় (বন্দর, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলী থানা)

সন্ধ্যা ৭:০০টা: নিউ মার্কেট মোড় (বাকলিয়া ও কোতোয়ালী থানা)

উপস্থিত থাকবেন যারা:

পথসভাগুলোতে এনসিপির গুরুত্বপূর্ণ সংগঠকরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন:

হাসনাত আবদুল্লাহ (মুখ্য সংগঠক, এনসিপি)

ডা. তাসনিম জারা (সিনিয়র যুগ্ম সদস্য সচিব, এনসিপি)

মীর আরশাদুল হক (যুগ্ম সদস্য সচিব, এনসিপি)

ডা. মাহমুদা আলম মিতু (যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি)

মোঃ আতাউল্লাহ (যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি)

আরমান হোসেন (সংগঠক, এনসিপি)

আজিজুর রহমান রিজভী (সংগঠক, এনসিপি)

এই পথসভাগুলোর মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করবে এবং তাদের রাজনৈতিক বার্তা তুলে ধরবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে