সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নারীসহ ৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এ সময় সাংবাদিকসহ আহত হয়েছে অন্তত শতাধিক। সোমবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এ তথ্য জানান।
নিহতরা হলেন আশুলিয়ার বাইপাইল এলাকার মাছ ব্যবসায়ী রমজান আলী, মোজ্জাহিদ, তৌহিদুল রহমান, সাখোয়ান, রাসেল, নিশান, রফিকুল, নাফিজাসহ অজ্ঞাত আরও একজন। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকালে সাভারের বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রমজান আলী নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি ও পাকিজার মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আন্দোলনকারীরা সাভারের থানা রোড এলাকায় সাভার মডেল থানায় হামলা করে। এ সময় প্রায় ৩ ঘণ্টা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সাভারের তিনটি পয়েন্টে অন্তত শতাধিক লোক আহত হয়। এদের মধ্যে ৮ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
নিহত রফিকুলের ভাই রবিউল বলেন, আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে। দুপুরে সে থানার সামনে কাজে এসেছিল। সেখানে গুলিবিদ্ধ হয়। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে