প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চীনের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ‘চীন ও দক্ষিণ এশিয়ার সভ্যতা ও সংযোগ: ইতিহাস ও সমসাময়িক ইস্যু’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান বিশ্ববিদ্যালয়।
দুইদিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের ওপরে গড়ে উঠেছে।
তিনি বলেন, চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্ক ঐতিহাসিক। এই অঞ্চলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে চীনের শিক্ষার্থীরা পড়তেন। একই সঙ্গে এখানের অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন। এছাড়া এই অঞ্চলের সঙ্গে ঐতিহাসিকভাবেই চীনের বাণিজ্য ও সংযোগ ছিল, যা এখনও বিদ্যমান।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে। এ সময় চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
সম্মেলনে সম্মানিত অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
ইয়াও ওয়েন বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে ছিল। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে। বাংলাদেশ-চীন সম্পর্ক আগের মতোই থাকবে।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী। শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলের সঙ্গে এক যোগে কাজ করতে চায় চীন
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের
ডেপুটি কান্ট্রি ম্যানেজার হান কুন, ইউনান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হি মিং, বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ঝাও শিবো, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’
১ দিন আগে
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
২ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে