আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচন ভবন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখতিয়ার বর্হিভূত হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন মহাপরিচালককে (ডিজি) ফরওয়ার্ড করার ক্ষেত্রে মাঠ কর্মকর্তাদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনআইডি অনুবিভাগে পরিচালক (প্রশাসন) মুহাম্মদ হাসানুজ্জামান ইতোমধ্যে নির্দেশনাটি সব আঞ্চলিক কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘গ’ ক্যাটাগরিভুক্ত কিছু আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হওয়ায় নিষ্পত্তির জন্য মহাপরিচালক বরাবর পাঠানো হয়। এ ক্ষেত্রে লক্ষ্যণীয় যে, ক্যাটাগরি পরিবর্তন না করে এ ধরনের পত্র প্রেরণ করায় অনুলিপি নিয়ে আবেদনকারীরা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে উপস্থিত হলেও আবেদনসমূহ ‘গ’ ক্যাটাগরিভুক্ত থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না।

এই অবস্থায় যে সব আবেদন যৌক্তিক কারণে তার পক্ষে নিষ্পত্তি করা সম্ভব নয় কেবল সেই আবেদনগুলো মহাপরিচালক বরাবর পাঠাতে হবে। এক্ষেত্রে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আবেদন ক্যাটাগরি ‘গ’ থেকে ‘ঘ’-তে পরিবর্তন করতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘গুপ্ত’ ইস্যুতে সংঘাত, সারা দেশে মুখোমুখি ছাত্রদল-শিবির

ক্যাম্পাসের সীমানা পেরিয়ে ছাত্রদল-শিবিরের দ্বন্দ্ব রূপ নিয়েছে রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরির এক বৃহত্তর যুদ্ধে। একদিকে ‘গুপ্ত’ রাজনীতি উচ্ছেদের ডাক, অন্যদিকে ‘মব কালচার’ ও ‘আদু ভাই’ পুনর্বাসনের অভিযোগ— সব মিলিয়ে ছাত্রদল আর শিবিরের মুখোমুখি অবস্থান ক্রমেই সহিংসতার দিকে ধাবিত হচ্ছে।

২ দিন আগে

বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে।

২ দিন আগে

‘বঙ্গবন্ধুকে আগরতলা মামলা থেকে মুক্তির আন্দোলন করেছিল জামায়াত’

তিনি আরও বলেন, শুধু আন্দোলন নয়, আমাদের সাবেক আমির আন্দোলনের নেতা— যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের জন্যে ১৯৭২ সালে বক্তব্য দিয়েছেন। ১৯৭৬ সালে বক্তব্য দিয়েছেন। ১৯৪৮ সালে বক্তব্য দিয়েছেন। মরহুম শেখ মুজিবের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল। সেই অ্যাকশন কমিটির সেক্রেটার

২ দিন আগে

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

২ দিন আগে