আজ থেকেই গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৩
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাসভবন। এখানেই শুক্রবার রাতে প্রথমে হামলা চালিয়ে লুটপাট-ভাঙচুর করা হয়। পরে ডাকাত পড়েছে বলে মাইকিং করে স্থানীয়রা হামলা চালালে কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হন। ছবি: ফোকাস বাংলা

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, আজ শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।

শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ‘সন্ত্রাসী’দের হাতে শিক্ষার্থীদের মারধরের শিকার হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েঝেছ সরকার।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভাতেই সিদ্ধান্ত হয়েছে, যৌথ বাহিনীর সমন্বয়ে আজ থেকেই সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার পরিচালক ফয়সল হাসানের সই করা বার্তায় বলা হয়েছে, আজ থেকে অভিযান শুরু হলেও মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) ব্রিফিং আয়োজন করেছে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। এদিকে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হয়, ওই বাড়িতে ডাকাত পড়েছে। পরে মাইকিং শুনে স্থানীয়রা উপস্থিত হয়ে সেখানে হামলা চালান।

ওই ঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছিলেন। তাদের প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে বলেছেন, এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তাদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে